রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • রাবিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলছে প্রশাসন

রাবিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলছে প্রশাসন

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আমিনুল ইসলাম কর্তৃক আনিত ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিতর্কের মধ্যে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষকের দাবি, তিনি লাঞ্ছিত হয়েছেন।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন ৩০ অক্টোবর দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন শেষে সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকরা সিনেট ভবন থেকে বের হচ্ছিলেন। সেই সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সমাজবিজ্ঞান বিভাগের আরও কয়েকজন শিক্ষকসহ অধ্যাপক আমিনুল ইসলাম সিনেট ভবনের উত্তর-পশ্চিম গেট দিয়ে বের হন।

আরও জানা যায়, ভবন থেকে বের হওয়ার পর জনসংযোগ দপ্তরের প্রশাসক ও প্রফেসর আমিনুল ইসলাম খোশমেজাজে গল্প করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের এ আলোচনায় যুক্ত হন। এক পর্যায়ে অধ্যাপক আমিনুল তদন্তের বিষয়ে কিছুটা উত্তেজিত হয়ে হাত নাড়িয়ে উঁচ্চস্বরে প্রক্টরকে উদ্দেশ করে কথা বলতে থাকেন।

এদিকে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আন্দোলনে নামেন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশ নেন। এদিকে ভিডিওতে দেখা যায় তাদের মধ্যে শুধু বাকবিতন্ডা হয়েছে, এছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কথোপকথনের সময় প্রফেসর আমিনুল ইসলাম কয়েকবার আমার দিকে তেড়ে আসেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রফেসর আমিনুলের কাঁধে হাত রেখে তাকে শান্ত করে প্যারিস রোডে কিছুদূর এগিয়ে দিয়ে আসেন। এরপর প্রফেসর আমিনুল নিজ বিভাগে চলে যান এবং ঘটনাটি সেখানেই সমাপ্ত হয়।

তিনি আরও বলেন, পুরো সময়ের মধ্যে কেউ কারও গায়ে হাত তোলেননি, ধাক্কাধাক্কি বা শারীরিক লাঞ্ছনার কোনো ঘটনাও ঘটেনি। শিক্ষকদের ভেতরে যে কোন বিষয়ে মতামত, যুক্তি-পাল্টাযুক্তি প্রদান খুবই স্বাভাবিক একটি বিষয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, আলোচনা শেষে আমি ও প্রফেসর আমিনুল ইসলাম কথা বলতে বলতে একসাথেই বের হয়েছি। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রেজিস্ট্রারও আমাদের আলাপে অংশ নেন। এসময় সায়মার তদন্ত নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি প্রফেসর আমিনুলকে কিছুটা এগিয়ে দিয়ে আসি যা এখানেই শেষ। কিন্তু পরে জানতে পারি বিষয়টি শিক্ষক লাঞ্ছিতের ঘটনা পর্যন্ত রুপ নিয়েছে। শিক্ষকদের মধ্যে এমন কথার কাটাকাটি হয়েই থাকে তবে বিষয়টিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নিয়ে যাওয়া ঠিক নয় বলে জানান তিনি।

শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ অসত্য ও ভিত্তিহীন দাবি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সম্পূর্ণ অসত্য তথ্যের ভিত্তিতে কিছু ব্যক্তি ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অযথা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন। এছাড়াও আমি সহ কয়েকজন শিক্ষকের সম্মানহানি করে বিভিন্ন বক্তব্য ও স্লোগান প্রদান করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। সকলের কাছে ঘটনার সত্য জেনে মন্তব্য করার আহবান জানান তিনি।

ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘লাঞ্ছিত’ বড় একটা টার্ম। এর সংজ্ঞা ও পরিধি বিস্তৃত। সেদিন সিনেটের ভেতরে একটা মন্তব্য করার কারণে তারা আমার সঙ্গে বাগ‌্‌বিতণ্ডা করেছিলেন; তখন আমি তাদের কিছু বলিনি। কিন্তু বাইরে আসার পরও আমার সঙ্গে উচ্চসরে কথা বলেছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার যেভাবে আমার উপর তেড়ে আসলেন সেসময় লোকজন তাদের না থামালে তারা আমার গায়ে হাত তুলতেন। এটা কি লাঞ্ছনা নয়? মানুষকে শুধু শারিরীক আঘাতকেই কি লাঞ্ছনা বলে?

Releated Posts

একাদশে ভর্তির অনলাইন আবেদন শেষ আজ রাত ৮টায়

একাদশে ভর্তির অনলাইন আবেদন শেষ আজ রাত ৮টায়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। শেষ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

​প্রতিষ্ঠার পাঁচ বছর পার হলেও কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক ভিত্তি পায়নি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কোনো স্থায়ী শিক্ষক, কর্মকর্তা…

সেপ্টেম্বর ১, ২০২৬
প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে : ববি হাজ্জাজ

প্রাথমিকের শিখন-পাঠদান মনিটরিং হবে আইটি ইকোসিস্টেমের মাধ্যমে : ববি হাজ্জাজ

নাজিউর রহমান সোহেল দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়ন, শিখন ঘাটতি চিহ্নিতকরণ ও সার্বিক শিক্ষাদান কার্যক্রম কেন্দ্রীয়ভাবে…

আগস্ট ১০, ২০২৬
AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

AES Study Abroad Hosts Australian Education Expo Featuring Leading Universities in Dhaka

An Australian Education Expo featuring Australian leading universities was held in Dhaka on Wednesday, providing Bangladeshi students with…

আগস্ট ৫, ২০২৬
New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

The 64th Bangladesh International Education Expo (BIEE) 2026, one of South Asia’s largest international education festivals, is set…

জুলাই ২০, ২০২৬
শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক…

জুন ১৮, ২০২৬
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতেই বাংলাদেশের ভবিষ্যৎ…

জুন ১১, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬