রবিবার । জুলাই ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • আগুনে পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ

আগুনে পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল (নমুনা পণ্য) ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহসভাপতি এনামুল হক খান বাবলু।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল বিমানবন্দরে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকালকের আগুনে অত্যন্ত উদ্বিগ্ন জানিয়ে এনামুল হক খান বাবলু বলেন, দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সাধারণত উচ্চমূল্যের ও অতি গুরুত্বপূর্ণ পণ্যসম্ভার আকাশপথে আনা হয়। এই ধরনের বহু গুরুত্বপূর্ণ পণ্য আগুনে পুড়ে গেছে।

তিনি বলেন, ধ্বংস হওয়া মালামালের মধ্যে পোশাক তৈরির কাঁচামাল ও অসংখ্য স্যাম্পল ছিল। এসব স্যাম্পলই নতুন রপ্তানি অর্ডারের পথ উন্মুক্ত করে। সেগুলো পুড়ে যাওয়া মানে নতুন বাজার সম্প্রসারণের সুযোগ হারানো। আমরা এখন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের চেষ্টা করছি। এজন্য পোশাক কারখানাগুলোর উদ্যোক্তাদের নির্দিষ্ট ফরমে তথ্য পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।

বিজিএমইএর এই নেতা বলেন, আমাদের সদস্যদের প্রায় সবাই আকাশপথে পণ্য সংগ্রহ করেন। এমন উদ্যোক্তার সংখ্যা ২০০ থেকে ২৫০ জনের মতো।

এই বিপুল ক্ষতির পরিপ্রেক্ষিতে আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহায়তাও দিতে হবে। এখন শুষ্ক মৌসুম চলছে— তাই উদ্যোক্তাদের আগুনের ঝুঁকি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমদানি কার্গো কমপ্লেক্সের ভেতরে থাকা প্রায় সব পণ্যই পুড়ে গেছে। ভেতরে গিয়ে আমরা বুঝতে পারলাম ঘটনাটি কতটা ভয়াবহ। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১৫ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, যেহেতু বর্তমানে আমদানি কার্গো কমপ্লেক্স ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, তাই এখন থেকে নতুন আমদানি পণ্য নবনির্মিত থার্ড টার্মিনালে রাখা হবে। নতুন আমদানিকৃত পণ্য দ্রুত ছাড় করার জন্যও তিনি আশ্বাস দিয়েছেন। সাধারণত কোনো পণ্য ছাড় করতে ৭২ ঘণ্টা সময় লাগে— এখন থেকে তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

Releated Posts

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে…

জুলাই ৮, ২০২৬
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন…

জুলাই ৮, ২০২৬
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই)…

জুলাই ৮, ২০২৬
সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। রবিবার ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস…

জুলাই ৫, ২০২৬
‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন…

জুলাই ৫, ২০২৬
কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের…

জুলাই ৫, ২০২৬
সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ ‘পিজিআর’ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। একটি বাহিনী…

জুলাই ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান…

জুলাই ৪, ২০২৬