সোমবার । জুলাই ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সব
  • বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Image

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (২০ জুলাই ২০২৬) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে “Civil Aviation & Air Traffic Operation” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc) ।

কর্মশালায় সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc)। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (Standards and Recommended Practices-SARPs) অনুসরণের গুরুত্বও তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, ট্রলি, চেয়ার ও কিউ বেল্ট সরবরাহ, মশা নিধন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের যাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে বেবিচক নিরলসভাবে কাজ করেছে।

এছাড়া Air Traffic Operation বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি (Air Commodore Md. Noor-e-Alam, afwc, psc, ATC)। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS)-এর বিভিন্ন ক্যাটাগরি, অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড ওরিয়েন্টেশন, এয়ারফিল্ডে বিমান পরিচালনার বিভিন্ন দিক এবং অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত, কারিগরি এবং অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।” তিনি বলেন, “এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন।”

চেয়ারম্যান আরও বলেন, “গণমাধ্যম জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই এভিয়েশনের মতো সংবেদনশীল খাতে তথ্যের যথাযথ যাচাই, কারিগরি প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আজকের এই কর্মশালা বেসামরিক বিমান চলাচল ও বিমানবন্দর ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের জ্ঞান আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে এ খাতের সংবাদ পরিবেশনে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ধারাবাহিকভাবে অপারেশনস, নিরাপত্তা এবং এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এ ধরনের কর্মশালার আয়োজন করব, যাতে গণমাধ্যমকর্মীরা এ খাত সম্পর্কে আরও গভীর ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন।“

কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে তারা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির সদস্যরা সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Releated Posts

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪…

জুলাই ১, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১০:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী…

জুন ২০, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম…

এপ্রিল ২৭, ২০২৬
ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের উছিলায় একটি দল ভোট…

জানুয়ারি ২৬, ২০২৬
২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত…

জানুয়ারি ৪, ২০২৬
ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি…

ডিসেম্বর ২২, ২০২৫
জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক…

নভেম্বর ২২, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।…

নভেম্বর ২২, ২০২৫
মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের…

নভেম্বর ৯, ২০২৫