সোমবার । জুলাই ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Image

আজ সকাল ১০ টায় মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আয়োজিত “একটি শিশু একটি গাছ” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দিতে। একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর বীজ বপন করতে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের নাম নয়। উন্নয়ন তখনই অর্থবহ, যখন প্রকৃতি সুরক্ষিত থাকে। পরিবেশ নিরাপদ থাকে। মানুষ সচেতন হয়। তাই একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়। এটি একটি অঙ্গীকার। এটি একটি দায়িত্ব। এটি আগামী প্রজন্মের জন্য একটি উপহার।
এসময় মন্ত্রী, তাঁর উপর আস্থা রাখার জন্য উপস্থিত মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মানিকগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নে সকলের দোয়া কামনা করেন। এরপর সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Releated Posts

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬
New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

New Zealand Education Expo’ held in Dhaka, highlighting higher education opportunities

A two-day ‘New Zealand Education Expo’ was held in Dhaka, offering Bangladeshi students opportunities to pursue higher education,…

জুলাই ২০, ২০২৬
Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

Three-day Bangladesh International Education Expo begins in Dhaka on July 23

The 64th Bangladesh International Education Expo (BIEE) 2026, one of South Asia’s largest international education festivals, is set…

জুলাই ২০, ২০২৬
ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে ৫ সংকেত!

বিশ্বকাপ ফাইনাল মানেই আবেগ, পরিসংখ্যান আর কাকতালীয় নানা গল্প। স্পেনের বিপক্ষে শিরোপা লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের…

জুলাই ১৯, ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুই জায়গায় ধোঁয়াশা, কী ভাবছেন স্কালোনি?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা এখন শুরুর একাদশ। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামার…

জুলাই ১৯, ২০২৬
‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনেও। বিশ্বকাপ…

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। …

জুলাই ১৯, ২০২৬
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জুলাই চেতনার ওপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন তাদের প্রতি আমার নসিহত…

জুলাই ১৯, ২০২৬
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব…

জুলাই ১৯, ২০২৬