শনিবার । মে ৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘আজ গুলি ছোড়া হবে’ ডিনার অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব: রিপোর্ট

‘আজ গুলি ছোড়া হবে’ ডিনার অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব: রিপোর্ট

Image

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস সংবাদকর্মীদের ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনায় ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে সামনে এলো অনুষ্ঠানের ঠিক আগে করা ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের মন্তব্য। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, যে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠিত হচ্ছিল, তার লবিতে একাধিক গুলি চালানোর খবর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বর্ণনা করছিলেন, সন্ধ্যাটি কীভাবে কাটবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানের ঠিক আগে তিনি বলেন, “দেয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট বা আজ রাতে কিছু গুলি ছোড়া হবে।”

তিনি বলেন, “তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত, আমি বলতে পারি। আজ রাতের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো। এটা মজাদার হবে, বিনোদনমূলক হবে। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবার দেখা উচিত। এটা সত্যিই দারুণ হবে। আমি এটার জন্য অপেক্ষা করছি।”

এদিকে তার এই মন্তব্য শুরুতে রূপক অর্থে নেওয়া হয়েছিল। অর্থাৎ ট্রাম্প বক্তৃতায় ঠাট্টা-তামাশা করবেন বলে ধরা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ ভেসে আসে। এতে হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলির শব্দ শুনে ২ হাজার জনেরও বেশি অতিথি চিৎকার করে ‘মাটিতে শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন!’ বলতে থাকেন। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। ওয়েটাররা ছুটে হলের সামনের দিকে চলে যান। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং কয়েকজন শীর্ষ মন্ত্রীকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পরেই বন্দুকধারীকে আটকের দাবি করেন ট্রাম্প।

তবে সেসব ছাপিয়ে এখন আলোচনায় লেভিটের সাক্ষাৎকারের ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এক্সে এটি ৪০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

এক ব্যবহারকারী লেখেন, “এটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেল।” আরেকজন লেখেন, “এই কথা এত দ্রুত ফলে যাবে, তা বুঝিনি। আমি ট্রাম্পকে পছন্দ করি না, তবুও খুশি যে তিনি ও সব অতিথি নিরাপদ আছেন।”

একজন এক্স ব্যবহারকারী মজা করে লেখেন, “ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের আন্টিরা এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেতে উঠবেন।” আরেকজন বলেন, “বাহ, গুলির ঘটনার সঙ্গে এটার কী অদ্ভুত মিল।” সূত্র: এনডিটিভি, গ্লোব ভায়া ইয়াহু

Releated Posts

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০…

মে ৯, ২০২৬
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে…

মে ৯, ২০২৬
আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ শনিবার (৯ মে) প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা…

মে ৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ…

মে ৭, ২০২৬
ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য…

মে ৭, ২০২৬
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু

আজ সকাল ১০.৩০মিনিটে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ…

মে ৭, ২০২৬
ব্যাংক ও নন ব‍্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আস্থার সংকট: কী করবে সরকার, কী করবে সাধারণ মানুষ?

ব্যাংক ও নন ব‍্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আস্থার সংকট: কী করবে সরকার, কী করবে সাধারণ মানুষ?

✒️এম. জি. আর. নাসির মজুমদার বাংলাদেশের আর্থিক খাত আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর…

মে ৭, ২০২৬
ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক…

মে ৭, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ…

মে ৭, ২০২৬
‘আজ গুলি ছোড়া হবে’ ডিনার অনুষ্ঠানের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব: রিপোর্ট - crd.news