মঙ্গলবার । জুলাই ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইতিহাস গড়লেন জোহরান মামদানি: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র, বললেন—‘আজ মানবতার নতুন দিনের সূচনা’

ইতিহাস গড়লেন জোহরান মামদানি: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র, বললেন—‘আজ মানবতার নতুন দিনের সূচনা’

Image

জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার বিজয়ী বক্তব্যে তার বিজয়ে মানবতার নতুন দিনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন।

ব্রুকলিনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মামদানি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষকে ধনী ও ক্ষমতাবানরা বোঝাতে চেয়েছে যে ক্ষমতা তাদের হাতে নয়। কিন্তু গত এক বছরে আপনারা প্রমাণ করেছেন, আপনাদের হাতেই সেই ক্ষমতা। আজকের এই জয় অসম্ভবকে সম্ভব করেছে।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক বংশের পতন ঘটিয়েছি। প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে উদ্দেশ করে মামদানি বলেন, আমি তার ব্যক্তিজীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজকের পর তার নাম আর উচ্চারণ করতে চাই না।

নিজের নীতিমালা তুলে ধরে মামদানি বলেন, এই নির্বাচনে জনগণ ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে’ এবং এমন এক শহরের পক্ষে রায় দিয়েছে, যেখানে সবাই বসবাস করতে পারবে।

তিনি নিউইয়র্কের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানান—ইয়েমেনি মুদি দোকান মালিক, সেনেগালিজ ট্যাক্সিচালক, উজবেক নার্স এবং ইথিওপীয় ‘আন্টি’-দের কথা উল্লেখ করে বলেন, এই শহর আপনাদের হাতেই গড়ে উঠেছে। বক্তৃতায় মামদানি আবেগআপ্লুত হয়ে তার বাবা-মা ও স্ত্রী রামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি যা হয়েছি, তা বাবা-মায়ের জন্যই।

তিনি আরও বলেন, এই বিজয় এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবকের, যারা এই প্রচারকে এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দিয়েছে। আপনাদের কারণেই আমরা আবার এমন এক শহর গড়ব, যেখানে শ্রমজীবী মানুষ বাঁচতে পারবে, ভালোবাসতে পারবে।

শেষে মামদানি বলেন, নিউইয়র্ক, আজ এই মুহূর্তটা গভীরভাবে অনুভব করো। আমরা বহুদিন শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম, পরাজয়ের আশঙ্কায় নিঃশ্বাস আটকে রেখেছিলাম। আজ আমরা আবার মুক্তভাবে শ্বাস নিচ্ছি—এক নবজাগ্রত শহরের বাতাসে।

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬