বৃহস্পতিবার । সেপ্টেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার: তারেক রহমান

ওয়ান ইলেভেন সরকার ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার: তারেক রহমান

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত সেই সময়ের সরকারের কার্যক্রমকে উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় দুই দশক ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘সেই সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল।’

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং নির্বাচনের রোডম্যাপ কেমন হবে—এমন ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সময়ে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনও বাতিল করা হয়।

ওই বছরের প্রথম দুই মাসে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রায় দেড়শোর বেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে আটক করে। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরবর্তীতে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। পরে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ওয়ান ইলেভেন সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, “এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয়, এক এগারোর সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি, সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, তারা গণতন্ত্রের নামের আড়ালে ভিন্ন রূপ ধারণ করেছিল। নির্বাচিত প্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা রাজনৈতিক প্রক্রিয়াকে তারা ধ্বংস করতে চেয়েছিল, যা দেশের জন্য খুবই ক্ষতিকর প্রমাণিত হয়েছিল।

বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি আরও জানান, “আমরা দেশকে সামনে নিয়ে যেতে চাই। অতীত থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ, তবে আমাদের দৃষ্টি দেশের ভবিষ্যতের দিকে রাখতে হবে। এক এগারোর সরকারের সেই সময়কাল আমাদের শিক্ষা দিয়েছে যে, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় রক্ষা করা অত্যন্ত জরুরি।

Releated Posts

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই…

সেপ্টেম্বর ৯, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…

সেপ্টেম্বর ৯, ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

 দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক…

সেপ্টেম্বর ৯, ২০২৬
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান 

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা…

সেপ্টেম্বর ৯, ২০২৬
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি বদ্ধপরিকর…

সেপ্টেম্বর ৯, ২০২৬
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…

সেপ্টেম্বর ৭, ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি…

সেপ্টেম্বর ৭, ২০২৬
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা আরও জোরদার করার মধ্যেই দেশটির কর্তৃপক্ষ রোববার বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের…

সেপ্টেম্বর ৭, ২০২৬
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আগামীকাল

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আগামীকাল

আগামীকাল ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এ বছর আন্তর্জাতিক…

সেপ্টেম্বর ৭, ২০২৬