মঙ্গলবার । সেপ্টেম্বর ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ধর্ম
  • কল্পনারও ঊর্ধ্বে নেককারদের জন্য প্রস্তুত পুরস্কার

কল্পনারও ঊর্ধ্বে নেককারদের জন্য প্রস্তুত পুরস্কার

Image

মানুষের হৃদয় স্বভাবতই প্রত্যাশায় ভরা। সে সুখ খোঁজে, শান্তি চায়, এমন এক আনন্দের আকাঙ্ক্ষা লালন করে; যার পর আর কোনো দুঃখ না থাকে। কিন্তু দুনিয়ার প্রতিটি সুখই ক্ষণস্থায়ী; প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে বিচ্ছেদের সম্ভাবনা। এখানকার কোনো প্রাপ্তিই পূর্ণ নয়, কোনো আনন্দই চিরস্থায়ী নয়।

এই সীমাবদ্ধ দুনিয়ার গণ্ডি ছাড়িয়ে, মানুষের কল্পনারও ঊর্ধ্বে যে এক চিরস্থায়ী সুখের জগৎ রয়েছে; তারই এক অপূর্ব ঝলক তুলে ধরেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের হাদিসে-

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ اللهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ্ ঘোষণা করলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন মানুষের কল্পনায়ও আসেনি। (বুখারি, হাদিস : ৭৪৯৮)

হাদিসের ব্যাখ্যা

এই হাদিস আমাদের সামনে জান্নাতের এমন এক বাস্তবতার কথা তুলে ধরে, যা মানুষের ইন্দ্রিয় ও কল্পনার সীমার বাইরে। দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য, সবচেয়ে সুমধুর শব্দ কিংবা সবচেয়ে গভীর কল্পনাও জান্নাতের নেয়ামতের প্রকৃত রূপ আঁকতে অক্ষম।

কারণ জান্নাত কোনো মানবিক সৃষ্টির ফল নয়; এটি স্বয়ং আল্লাহর অনুগ্রহে প্রস্তুত এক পরিপূর্ণ পুরস্কার। যা কেবল নেককার বান্দাদের জন্য সংরক্ষিত।

এখানে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ এই পুরস্কার ঘোষণা করেছেন “আমার নেককার বান্দাদের জন্য”। অর্থাৎ জান্নাত কেবল আকাঙ্ক্ষার বিষয় নয়; বরং ঈমান, আমল, তাকওয়া ও ধৈর্যের মাধ্যমে অর্জনের লক্ষ্য।

যারা দুনিয়ার ক্ষণস্থায়ী লোভ ও পাপের আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়, এই অফুরন্ত নেয়ামত তাদেরই জন্য।

আজ যখন মানুষ দুনিয়ার সামান্য আরামের জন্য নিজের ঈমান, নৈতিকতা ও আখিরাতকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়; তখন এই হাদিস তখন আমাদের নতুন করে ডাক দেয়; আর আমাদের বিবেকের কাছে প্রশ্ন তোলে; আমরা কি এমন জান্নাতের বিনিময়ে এই তুচ্ছ দুনিয়াকে বেছে নিচ্ছি?

আসুন, আমরা নিজেদের আমল ও নিয়তকে নতুন করে যাচাই করি। দুনিয়ার সীমাবদ্ধ সুখের মোহ কাটিয়ে চিরস্থায়ী পুরস্কারের পথে ফিরে আসি। আল্লাহ যেন আমাদেরকে সেই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য তিনি এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন; যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। আমিন।

লেখকঃ মুফতি সাইফুল ইসলাম

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬