বুধবার । সেপ্টেম্বর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

Image

ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো “দ্য মাদারহুড মুভমেন্ট” — মাতৃত্ব ও উদ্যোক্তা জীবনের সংযোগে এক অভূতপূর্ব আয়োজন। ব্র্যাক ব্যাংক তারা ব্যাংকিং-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এক ছাদের নিচে একত্রিত হন উদ্যোক্তা মা, করপোরেট নেতৃত্ব ও পেশাজীবীরা।

হোটেলের ২৫তম তলার বলরুমে দিনব্যাপী এই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত “মাদার্স মার্কেট”। সেখানে ৩০টি নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ড হস্তশিল্প, ফ্যাশন, আর্টিজানাল খাবার, হাতে তৈরি গহনা ও গৃহসজ্জার সামগ্রী নিয়ে অংশ নেয়। ব্যবসার পাশাপাশি এটি হয়ে ওঠে অনুপ্রেরণার এক মঞ্চ, যেখানে উদ্যোক্তারা নিজেদের সংগ্রাম ও সাফল্যের গল্প ভাগ করে নেন।

“প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি” প্রতিপাদ্যের আলোকে আয়োজিত লিডারশিপ সেশনে “ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য” বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন তাসলিমা জাইগিরদার, এক্সিকিউটিভ ডিরেক্টর – মানবসম্পদ, পেট্রোম্যাক্স এলপিজি, এসএইচভি এনার্জি বাংলাদেশ; ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ফাউন্ডিং পার্টনার, লিগ্যাল কাউন্সেল; অনামিকা ভক্ত, সিনিয়র ডিরেক্টর, টেকনিক্যাল রেগুলেশনস অ্যান্ড কমিউনিকেশনস, করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন, রবি আজিয়াটা পিএলসি; এবং তাপতি বোস, হেড অব রিটেইল ডিপোজিটস অ্যান্ড ইনিশিয়েটিভস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, ব্র্যাক ব্যাংক। 

বাস্তব অভিজ্ঞতার আলোয় তারা তুলে ধরেন কীভাবে একজন মা একইসঙ্গে হতে পারেন সফল পেশাজীবী ও উদ্যোক্তা। সেশনটি সঞ্চালনা করেন জন্নাতুল ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, ক্রাউন প্লাজা ঢাকা।

“ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস” প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানানো হয় বিশিষ্ট নারীদের। এ বছর “ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস”-এ সম্মাননা অর্জন করেন ফারজানা শেখ শুমি, প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, শুমিস হট কেক লিমিটেড; ফারজানা রহমান বেনু, ডেপুটি ডিরেক্টর ও মানবসম্পদ বিভাগের প্রধান, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল; সায়মা শওকত, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স; এবং আনজুমানআরা শিলা। এছাড়াও “মাদার্স মার্কেট” থেকে একজন সফল নারী উদ্যোক্তাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার কার্থি ভিকে এবং ব্র্যাক ব্যাংক তারা-র প্রধান মেহরুবা রেজা জানান, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি অব্যাহত রাখাই তাদের লক্ষ্য। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর “জার্নি টু টুমরো” প্রতিশ্রুতির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা রাখে।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬