রবিবার । এপ্রিল ১২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

Image

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ও আহত রাসেল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় সেটি ঢাকা–বরিশাল মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই লাকড়িবাহী ট্রাকের হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন। তিনি ওই ট্রাকের চালক রাসেল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত চালক রাসেল হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অপর ট্রাকের চালক মো. সোহেক কবির (৩৭)-ও আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদেরশাস্তির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির…

এপ্রিল ১১, ২০২৬
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল 

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের…

এপ্রিল ১১, ২০২৬
‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

‘মেক অর ব্রেক’ চ্যালেঞ্জ নিয়ে ইসলামাবাদে টানটান উত্তেজনা

দীর্ঘ টানা ৩৯ দিন হামলা-পাল্টা হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান দুই দেশের আলোচনার আগে…

এপ্রিল ১১, ২০২৬
পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

পয়লা বৈশাখে ভিন্নধর্মী সংস্কৃতি কাম্য নয়

 ✒️শায়খ আহমাদুল্লাহ মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতিতে স্বভাবতই বিভিন্ন উৎসব, আনন্দ ও উদ্যাপনের উপলক্ষ্য থাকে। ইসলাম মানুষের স্বভাবত…

এপ্রিল ১১, ২০২৬
আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

আজ প্রতি ভরি স্বর্ণের মূল্য কত ?

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম…

এপ্রিল ১১, ২০২৬
আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে…

এপ্রিল ১১, ২০২৬
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের…

এপ্রিল ১১, ২০২৬
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে, তা এক কথায় জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি…

এপ্রিল ১১, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত - crd.news