সোমবার । জুলাই ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনার পরে মুখ খুললেন তনির স্বামী

তৃতীয় বিয়ে নিয়ে সমালোচনার পরে মুখ খুললেন তনির স্বামী

Image

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এর মাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখে খুললেন তার তৃতীয় স্বামী।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পোস্টে তনির স্বামী সিদ্দিক লিখেছেন, ‘গতকাল (সোমবার) আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী! তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।

কথার সূত্র ধরে সিদ্দিক আরও লেখেন, ‘কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরছেন, যারা নাবালক এবং তাদের কখনই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিংয়ের অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সাল থেকে ৬ বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ 

এরপর তিনি যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবনযাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য। দয়া করে বুঝুন।

প্রাপ্তবয়স্ক হিসেবে তারা আইনসিদ্ধভাবেই ভালোবাসার নতুন অধ্যায় শুরু করেছেন উল্লেখ করে তনির স্বামী লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক। আমাদের একসাথে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে। তনি নিজে একজন বিধবা, এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি। আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি। এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে।

সবশেষে তিনি লিখেছেন, আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ দিই। যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সকলকে ধন্যবাদ। সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লিখেছেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে জড়িত করেন এটা কিন্তু খুব খারাপ। আমাকে নিয়ে পোস্ট দেন নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে। 

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬