রবিবার । জুলাই ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

Image

ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অনেক ফল ও সবজি আছে, যেসব নিয়মিত খেলে আপনার ত্বক স্বাভাবিক থাকবে এবং জেল্লা ফিরে পাবে?  আপনি হয়তো এতদিনে জেনে গেছেন যে, বাইরে থেকে যতই যত্ন করা হোক না কেন, সঠিক খাবার না খেলে তা ত্বকের জন্য কার্যকরী হবে না। 

তাই রূপচর্চার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও। যেসব সবজি ত্বকের জন্য উপকারী, তার একটি হলো লাউ। নিয়মিত লাউ খেতে পারলে আপনার ত্বকে পরিবর্তন আবশ্যক। চলুন জেনে নেওয়া যাক, লাউ খেলে আপনার ত্বকের কোন উপকার হয়—

প্রথমত আপনার ত্বক উজ্জ্বল ও স্বাভাবিক রাখতে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ ত্বক ভালো রাখতে চাইলে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় থাকা আবশ্যক। এবং লাউ হচ্ছে এর একটি চমৎকার উৎস। ভিটামিন ‘সি’ ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। নিয়মিত লাউ খেলে তা ত্বককে উজ্জ্বল, সতেজ এবং পুনরুজ্জীবিত করতে কাজ করে।

দ্বিতীয়ত কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে লাউ। গবেষণা সূত্রে জানা গেছে, লাউ একটি কোলাজেন-বর্ধক পাওয়ার হাউস, যা ত্বকের তারুণ্যের দৃঢ়তা বজায় রাখার জন্য অপরিহার্য। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন স্বাভাবিকভাবেই হ্রাস পায়। তবে লাউয়ের ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট এই প্রভাবকে প্রতিহত করতে সাহায্য করে। তাই নিয়মিত লাউ খেলে ত্বকে বয়সের ছাপ দেরিতে পড়ে।

তৃতীয়ত ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে লাউ। আর লাউয়ের ভিটামিন ও খনিজ পদার্থের অনন্য সংমিশ্রণ ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এটিকে নমনীয় করে রাখে। নিয়মিত লাউ খেলে তা ত্বকের গঠন উন্নত করে এবং বলিরেখা হ্রাস করতে কাজ করে। 

চতুর্থত প্রদাহবিরোধী বৈশিষ্ট্য লাউ। কারণ ত্বকের জ্বালাপোড়া প্রশমিত করতে এবং লালচেভাব কমাতে চাইলে লাউ সবক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। কারণ এতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। জার্নাল অব এথনোফার্মাকোলজিতে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, লাউয়ের জৈব-সক্রিয় যৌগ প্রদাহকে শান্ত করে এবং ত্বকের নিরাময় বৃদ্ধি করে। তাই আরও পরিষ্কার ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত লাউ খান।

পঞ্চমত হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে লাউয়ে। কারণ লাউ ত্বকের জন্য উপকারী হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে— এতে থাকা পানির পরিমাণ। আমরা সবাই জানি, হাইড্রেটিং খাবার এবং শাকসবজি ত্বক রক্ষা করে, ভেতর থেকে পুষ্টি জোগায় এবং শুষ্কতা রোধ করে। লাউয়ে প্রায় ৯২-৯৬% পানি থাকে, যা এ সবজিকে হাইড্রেটিং সুপারস্টার করে তোলে।

Releated Posts

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই…

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে…

জুলাই ৮, ২০২৬
কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন…

জুলাই ৮, ২০২৬
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই)…

জুলাই ৮, ২০২৬
সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। রবিবার ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস…

জুলাই ৫, ২০২৬
‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

‘ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন…

জুলাই ৫, ২০২৬
কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের…

জুলাই ৫, ২০২৬
সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ ‘পিজিআর’ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। একটি বাহিনী…

জুলাই ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে, তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান…

জুলাই ৪, ২০২৬