মঙ্গলবার । সেপ্টেম্বর ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • দুর্নীতি সন্দেহে কয়েক খেলোয়াড়কে বিপিএল নিলাম থেকে বাদ, ব্যাখ্যা দিল গভর্নিং কাউন্সিল

দুর্নীতি সন্দেহে কয়েক খেলোয়াড়কে বিপিএল নিলাম থেকে বাদ, ব্যাখ্যা দিল গভর্নিং কাউন্সিল

Image

আসন্ন বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরকে সামনে রেখে নিলামের জন্য প্রকাশিত স্থানীয় খেলোয়াড়দের তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটারের নাম না থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এবার এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিবৃতি অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছেন। ওই প্রতিবেদনের পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত সব বিষয় বোর্ডের নবগঠিত ইনটেগ্রিটি ইউনিটের কাছে পাঠানো হয়েছে।
ইউনিটটির নেতৃত্বে রয়েছেন অ্যালেক্স মার্শাল। বিসিবির অন্যান্য বিভাগের মতো ইনটেগ্রিটি ইউনিট পুরোপুরি স্বাধীনভাবে কাজ করে।
গভর্নিং কাউন্সিল বলছে, দুর্নীতির অভিযোগকে তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিপিএলের ১২তম আসরের প্রস্তুতির অংশ হিসেবে গভর্নিং কাউন্সিল ইনটেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যানের কাছ থেকে লিগের নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ পেয়েছে।
সেই পরামর্শের ভিত্তিতে কয়েকজনকে (যাদের মধ্যে কিছু খেলোয়াড়ও রয়েছেন) এ বছরের আসরে আমন্ত্রণ জানানো হয়নি।
গভর্নিং কাউন্সিল আরো জানিয়েছে, এটি শুধুমাত্র বিপিএলসংক্রান্ত একটি ব্যবস্থা। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা ও টুর্নামেন্টের সৎ ভাবমূর্তি রক্ষার জন্যই এই সিদ্ধান্ত। বিসিবির আওতাধীন অন্য কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এ নিষেধাজ্ঞা কার্যকর নয়।

ব্যক্তিগত বিষয়ে আগ্রহ থাকলেও তদন্ত চলাকালীন কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে মন্তব্য করা উপযুক্ত নয় বলে জানিয়েছে বোর্ড।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সুষ্ঠু ও পরিচ্ছন্ন একটি টুর্নামেন্ট আশা করেন উল্লেখ করে গভর্নিং কাউন্সিল জানিয়েছে, বিসিবি খেলার স্বচ্ছতা রক্ষায় সব ধরনের যুক্তিযুক্ত পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, বিপিএলের গত আসরে ফিক্সিংসহ নানা দুর্নীতির অভিযোগে নিলামের তালিকায় কয়েকজনের নাম থাকবে না বলে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬