বৃহস্পতিবার । সেপ্টেম্বর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়

Image

আপনার স্মার্টফোনে ধীর ইন্টারনেট সংযোগ একটি বড় অসুবিধার কারণ হতে পারে। বিশেষত কেউ যখন ভিডিও স্ট্রিম, সামাজিক মাধ্যমে ব্রাউজিং অথবা চলার পথে কাজ করতে গিয়ে এই সমস্যা বিরক্তের কারণ হতে পারে। ইন্টারনেটের এই ধীর গতি পুরোনো সফটওয়্যার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ্লিকেশন পর্যন্ত অনেক কারণই হতে পারে। কিন্তু কিছু কৌশল মেনে চললে ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।

ফোনে ইন্টারনেট ধীর গতির জন্য বেশ কিছু কারণ রয়েছে। যেগুলো ব্যবহারকারীরা প্রথমে বুঝতে পারে না। ফলে ফোন পরিবর্তন, ডাটা বা ব্রডব্যান্ড পরিবর্তনও করে থাকে। কিন্তু কিছু কৌশল গ্রহণ করলে সহজেই ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজে ফোনে নেটের গতি তাৎক্ষণিক বাড়াতে পারবেন-

১। এয়ারপ্লেন মোড অন করে অফ করুন। আইফোন হোক বা অ্যান্ড্রয়েড- দুই ফোনেই এটাই সবচেয়ে সহজ ও কার্যকরী টোটকা দুর্বল নেটওয়ার্ককে ঠিক করার। অন্তত ১৫ সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড অন করে রাখবেন। তারপর আবার অফ করলেই আপনার মোবাইল টাওয়ার খোঁজার জন্য কাজ শুরু করে দেবে। এভাবে কিছুটা হলেও নেটওয়ার্ক ইস্যু মিটবে।

২। ফোনের নেটওয়ার্ক সেটিংস রিস্টার্ট করতে হবে একান্তই যদি ফোনে এক বা দুই দাগের সিগন্যাল আসে, চেষ্টা করুন একবার গোটা নেটওয়ার্ক সেটিংস খুলে সেটি রিস্টার্ট করার। তবে মনে রাখবেন এটা করলে কিন্তু আপনার সেভ থাকা ওয়াই-ফাই পাসওয়ার্ড, আপনার পার্সোনালাইজড সেটিংস-সবই ডিলিট হয়ে যাবে। কিন্তু ফোনের টাওয়ার খোঁজার চেষ্টা আবার নতুন করে শুরু হলে সেটা আপনার আশেপাশে নেটওয়ার্কের ক্ষমতাকে বাড়াবে।

৩। মোবাইল কেরিয়ারের সেটিংস বদলাতে হতে পারে। অনেক জায়গায় এখনও ৫জি পরিষেবা ভালভাবে চালু নেই। কিন্তু ফোনের যে কেরিয়ার রয়েছে, মানে জিও বা ভিআই বা যাই হোক না কেন, তার সেটিংস হয়তো ৫জি অন রয়েছে। এসব ক্ষেত্রে ৫জি টাওয়ার খুঁজতে ফোন নিরন্তর চেষ্টা করে চলে আর এতে তার ব্যাটারি ও ফোনের স্বাস্থ্য- দুই-ই কমতে থাকে। সবসময় কেরিয়ার সেটিংসকে বেস্ট কম্প্যাটেবল রাখবেন। খেয়াল রাখবেন, আপনার ফোনের কেরিয়ার সংস্থা অনেক সময় আপনাকে মেসেজের মাধ্যমে আপনার জন্য সেরা সেটিংসটি পাঠায়। সেটা অ্যাকসেপ্ট করে অন রেখে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফোনকে আপডেটেড রাখুন।

৪। এয়ারপ্লেন মোড অন-অফ করেও লাভ না হলে ফোনকেই রিস্টার্ট করুন। ফোন রিস্টার্ট হলে অনেকসময় টাওয়ার-জনিত সমস্যা প্রাথমিকভাবে কেটে যায়। সিগন্যাল স্ট্রেন্থ বাড়ে। ফোনের অনেক বেসিক সমস্যা রিস্টার্ট করলে মিটে যায়। অনেকসময় ফোন স্লো হয়ে গেলে বা হ্যাং হয়ে গেলেও ফোনকে কিছুক্ষণ অফ রেখে আবার অন করা উচিত। এতে ফোনের নিজস্ব সফটওয়্যার নিজে থেকেই রিবুট হয় ও ইন্টারনাল সমস্যাকে ধরে ফেলে রিপোর্ট পাঠায় প্রস্তুতকারক সংস্থার কাছে।

৫। আপনার ফোন যদি বেশ অনেকদিনের পুরোনো হয় তাহলে সিম ট্রে খুলে সিম কার্ড বার করে একটু নরম কাপড়ে মুছে আবার ফোনে ঢোকান। পুরোনো সিম একটানা ব্যবহার করা উচিত নয়। একদম লেটেস্ট ফাইভ জি সিম ব্যবহার করবেন। পুরোনো সিম কার্ডের ক্ষমতা কম। নতুন আধুনিক সিম কার্ড অনেক বেশি টাওয়ার স্ট্রেন্থ বহন করতে পারে।

Releated Posts

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায়…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬