মঙ্গলবার । জুলাই ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

বিশ্বজুড়ে টেক পণ্যে মূল্যবৃদ্ধির ইঙ্গিত, সংকটে কাঁচামাল সরবরাহ

Image

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে ইলেকট্রনিক পণ্যের অপরিহার্য অংশ সার্কিট বোর্ডের কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে। এর ফলে স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে এআই সার্ভারে ব্যবহৃত ‘প্রিন্টেড সার্কিট বোর্ড’ বা পিসিবি’র দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা।

রয়টার্স লিখেছে, মেমোরি চিপের আকাশচুম্বী দাম নিয়ে ইলেকট্রনিক্স নির্মাতারা আগে থেকেই হিমশিম খাচ্ছিল, এর ওপর এমন পরিস্থিতি তাদের জন্য নতুন ধাক্কা। এ অবস্থা ইরান যুদ্ধের ব্যাপক প্রভাবকেই তুলে ধরছে, যা সাপ্লাই চেইন, প্লাস্টিক ও তেল সরবরাহে বিপর্যয় তৈরি করেছে।

এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইরান। ফলে পিসিবি ল্যামিনেট তৈরির অন্যতম মূল উপাদান ‘হাই-পিউরিটি পলিফেনিলিন ইথার’ বা পিপিই রেজিনের উৎপাদন বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, বিশ্বের প্রায় ৭০ শতাংশ উন্নত মানের পিপিই সরবরাহ করে ‘সাবিক’ কোম্পানি। পারস্য উপসাগরীয় উপকূলের জুবাইল কমপ্লেক্সে তাদের কার্যক্রম বন্ধ হওয়ার পর আর তারা উৎপাদন শুরু করতে পারেনি। ফলে বিশ্বজুড়ে এ কাঁচামালের সংকট তীব্র হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এআই সার্ভারের ক্রমাগত চাহিদার কারণে গত বছরের শেষ দিক থেকেই পিসিবি’র দাম বাড়ছিল।

রয়টার্সকে দেওয়া তিন শিল্প বিশেষজ্ঞের তথ্য বলছে, মার্চ থেকে এ চাহিদা আরও তীব্র হয়েছে। কারণ নির্মাতারা কাঁচামাল নিশ্চিত করতে ও আকাশচুম্বী খরচের প্রভাব সামলাতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। গোল্ডম্যান স্যাকস-এর বিশ্লেষকরা বলেছেন, কেবল এপ্রিলেই পিসিবি’র দাম মার্চের তুলনায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারে পণ্যের দাম আরও বাড়লেও ক্লাউড সেবাদাতা কোম্পানিগুলো তা মেনে নিতে রাজি। কারণ তাদের হিসাব বলছে, আগামী বছরগুলোতে তাদের সেবার চাহিদা বাড়বে।

‘প্রিজমার্ক’-এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালে বিশ্বজুড়ে পিসিবি শিল্পের বাজার ১২.৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৫৮০ কোটি ডলারে পৌঁছাবে। দক্ষিণ কোরিয়ার পিসিবি নির্মাতা কোম্পানি ‘ডেডাক ইলেকট্রনিক্স’ এর গ্রাহক তালিকায় রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স ও এএমডি’র মতো বড় কোম্পানি। ‘ডেডাক ইলেকট্রনিক্স’ এরইমধ্যে দাম বাড়ানোর বিষয়ে গ্রাহকদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, তার কাজের অগ্রাধিকার এখন বদলে গেছে। আগে তিনি গ্রাহকদের সঙ্গে বেশি সময় দিলেও এখন তাকে সরবরাহকারীদের পেছনে বেশি ছুটতে হচ্ছে। কারণ ‘এপোক্সি রেজিন’ এর মতো রাসায়নিক কাঁচামাল পাওয়ার জন্য আগে যেখানে কেবল তিন সপ্তাহ অপেক্ষা করতে হত এখন তা বেড়ে ১৫ সপ্তাহে দাঁড়িয়েছে।

পিসিবি’র দাম অস্বাভাবিক হারে বাড়ার পেছনে গ্লাস ফাইবার ও কপার ফয়েলের মতো অন্যান্য মূল উপাদানের সংকটও বড় ভূমিকা রাখছে। এ বছরের শুরু থেকে কপার ফয়েলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে এবং মার্চ থেকে এ দাম বাড়ার গতি আরও দ্রুত হয়েছে।

এনভিডিয়া’র অন্যতম প্রধান চীনা পিসিবি সরবরাহকারী কোম্পানি ‘ভিক্টরি জায়ান্ট টেকনোলজি’ বলেছে, পিসিবি তৈরির মোট কাঁচামাল খরচের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয় তামার পেছনে। এ মাসের শুরুতে ‘ভিক্টরি জায়ান্ট টেকনোলজি’ সতর্ক করে বলেছিল, মধ্যপ্রাচ্যের সংঘাত রেজিন ও তামার মতো প্রধান উপাদানের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

ভিক্টরি জায়ান্টের তথ্য অনুসারে, মাল্টি-লেয়ার পিসিবি’র প্রতি বর্গমিটারের দাম বর্তমানে প্রায় ১ হাজার ৩৯৪ ইউয়ান বা ২০৪ ডলার। তবে এআই সার্ভারে ব্যবহৃত উচ্চমানের বিভিন্ন মডেলের ক্ষেত্রে এ দাম প্রতি বর্গমিটারে প্রায় ১৩ হাজার ৪৭৫ ইউয়ান পর্যন্ত হতে পারে।

সূত্র:বিডি-প্রতিদিন

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬