মঙ্গলবার । সেপ্টেম্বর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ময়মনসিংহের চার জেলায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহের চার জেলায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Image

ময়মনসিংহ বিভাগে যাত্রীবাহী বাসসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মীকে হেনস্তার ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে আজ রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহসহ বিভাগের চার জেলার যোগাযোগব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। এদিকে, ময়মনসিংহ বিভাগে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সরেজমিনে রবিবার সকাল ১০টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ইউনাইটেড ও সৌখিন পরিবহনের শতাধিক বাস বাসস্ট্যান্ডে থেমে আছে, কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে রওনা দিতে পারছেন না।

এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। পরিবহন মালিক সমিতির নেতারাও কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ময়মনসিংহের পরিবহন সংকট সমাধানে গতকাল শনিবার (১১ অক্টোবর) স্থানীয়ভাবে যে উদ্যোগ নেওয়া হয়, সেটি কেন্দ্রীয় মালিক সমিতিকে না জানানোর কারণে অসন্তোষ দেখা দেয় ঢাকায়। এ ছাড়া, পরিবহন শ্রমিক আটকের ঘটনায়ও ক্ষুব্ধ স্থানীয় শ্রমিকরা। শ্রমিক ও মালিক নেতারা এই পরিস্থিতির জন্য সাবেক এক পরিবহন নেতাকে দায়ী করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর মাসকান্দা বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী এক জুলাই যোদ্ধাকে হেনস্তার অভিযোগ ওঠে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, যার ধারাবাহিকতায় আজকের এই পরিবহন ধর্মঘট। 

Releated Posts

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

✒️বরুণ কুমার দাশ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬