বুধবার । সেপ্টেম্বর ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান

Image

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে কৌশলগত এই জলপথ অতিক্রমের সময় দু’টি জাহাজ আটকের কথাও জানিয়েছে তারা। 

তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধ পুনরায় শুরুর সময়সীমা ঘনিয়ে আসার সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার জন্য আরও সময় দিতে তিনি যুদ্ধবিরতি বজায় রাখবেন।

ইরান জানিয়েছে, পাকিস্তানের এ উদ্যোগকে তারা স্বাগত জানায়। তবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করেনি।

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হয়, যখন নৌ অবরোধের মাধ্যমে তা লঙ্ঘন করা না হয়।’

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে হরমুজ প্রণালী পুনরায় খোলা সম্ভব নয়।’

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর থেকে বৈশ্বিক তেলের দাম আকাশচুম্বী হয়েছে। যুদ্ধ পুনরায় শুরু হতে পারে- এমন আশঙ্কায় তেলের দাম ধীরে ধীরে বাড়তে থাকে। তবে একই সময়ে মার্কিন শেয়ারবাজারে কিছুটা উর্ধ্বগতি দেখা গেছে।

ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে পাকিস্তানে আলোচনা পুনরায় শুরু হতে পারে। তবে এতে ইরান অংশ নেবে কি না, তা নিশ্চিত নয়। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদ সফর স্থগিত করেছেন।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে দু’টি জাহাজকে ইরানি উপকূলে ভিড়তে বাধ্য করেছে দেশটির অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, তাদের নৌ শাখা আজ সকালে হরমুজ প্রণালীতে আইন লঙ্ঘনকারী দুটি জাহাজ শনাক্ত করে থামিয়েছে। জাহাজ দুটি হলো পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোন্দাস’।

পানামার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করে একে ‘সামুদ্রিক নিরাপত্তার ওপর গুরুতর হামলা’ এবং ‘অপ্রয়োজনীয় উস্কানি’ বলে অভিহিত করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজ গানবোটের কবলে পড়ার ঘটনা রিপোর্ট করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান সাগরের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে বিপ্লবী গার্ডের একটি নৌকা থেকে একটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়। এতে জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো আটকানোর চেষ্টা করছে। সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করাই এর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

এদিকে অবরোধ চলাকালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার জানায়, নৌবাহিনীর সচিব জন ফেলান ‘অবিলম্বে’ পদত্যাগ করবেন। তার আকস্মিক পদত্যাগের কারণ জানানো হয়নি। ট্রাম্প প্রশাসনের পেন্টাগন প্রধান পিট হেগসেথের অধীনে এটি সাম্প্রতিক সময়ে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সর্বশেষ পদত্যাগ।

ইরান জানিয়েছে, হামলার প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে প্রবেশ বা প্রস্থান করতে হলে জাহাজগুলোকে তাদের অনুমতি নিতে হবে। যুদ্ধবিরতির সময় অবাধ চলাচলের প্রতিশ্রুতি থাকলেও মার্কিন অবরোধ ঘোষণার পর ইরান এ অবস্থান থেকে সরে এসেছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার জানিয়েছে, তারা একটি ‘রাষ্ট্রহীন নিষেধাজ্ঞাপ্রাপ্ত’ জাহাজ আটক করে তল্লাশি চালিয়েছে। এএফপি জাহাজটিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত করেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

এদিকে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরাইল ও লেবানন বৃহস্পতিবার ওয়াশিংটনে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে। এ বৈঠকে লেবানন যুদ্ধবিরতির মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানাবে বলে এএফপিকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬