শুক্রবার । মার্চ ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

মা হারালেন মেহের আফরোজ শাওন

Image

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন শাওন নিজেই।

অভিনেত্রী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে আমার মা বেগম তাহুরা আলী মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। এই দোয়া করি।’

শাওন জানান, আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ মাগরিব তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গনে।মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া প্রার্থনা করে শাওন লিখেছেন, ‘দয়া করে আপনারা সকলে তাকে (বেগম তাহুরা আলী) আপনাদের প্রার্থনায় রাখবেন।’

উল্লেখ্য, বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন তিনি। তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

Releated Posts

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো…

মার্চ ৫, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১…

মার্চ ৫, ২০২৬
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।  সভার…

মার্চ ৫, ২০২৬
ঈদের ছুটি বেড়ে ৭ দিন

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ…

মার্চ ৫, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।…

মার্চ ৫, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯…

মার্চ ৫, ২০২৬
মা হারালেন মেহের আফরোজ শাওন - crd.news