শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের বর্ণাঢ্য সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের বর্ণাঢ্য সংবর্ধনা

Image

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল। বিমানবন্দর থেকে শুরু করে হাতিরঝিলের এম্ফিথিয়েটার পর্যন্ত পুরো পথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ—নাচ, গান, পতাকা উড়ানো আর সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে যায় চ্যাম্পিয়নরা।

রাত ৯টা ৪০ মিনিটে এম্ফিথিয়েটারে পৌঁছায় দল। সবার আগে প্রবেশ করেন কোচ মার্ক কক্স। ট্রফি উঁচিয়ে ধরে তাকে অনুসরণ করেন অধিনায়ক মিঠু চৌধুরী। তার পেছনে ছিলেন ফাইনালের টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করা গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, যিনি টুর্নামেন্ট সেরা গোলকিপারও হয়েছেন।

অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের জন্ম দেন ডিফেন্ডার আশিকুর রহমান। চোটের কারণে গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়া এই ফুটবলার ক্র্যাচে ভর দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন।

বিমানবন্দরে দলকে বরণ করে নেওয়ার পর এম্ফিথিয়েটারেও সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালসহ কর্মকর্তারা।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয় মালদ্বীপে বাংলাদেশের শিরোপা জয়ের স্মরণীয় মুহূর্তগুলো। অধিনায়ক মিঠু ট্রফি উৎসর্গ করেন সমর্থকদের বলেন, ‘এই ট্রফি শুধু আপনাদের জন্য।’

কোচ মার্ক কক্স বলেন, ‘আমার হৃদয় বাঙালি। এই দলের প্রতিটি খেলোয়াড় ১৯৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য খেলেছে। আমরা আবারও এমন সাফল্য এনে দেব।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দর্শকদের ‘১২তম খেলোয়াড়’ উল্লেখ করে বলেন, ‘এটা কেবল শুরু। সামনে আরও ট্রফি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে চাই। এজন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।’

উল্লেখ্য, মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে বাংলাদেশ এই শিরোপা জিতে নেয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এটি বাংলাদেশের দ্বিতীয় সাফল্য।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬