বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সালমান শাহ হত্যা : আসামিদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

সালমান শাহ হত্যা : আসামিদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

Image

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। এই পথ দিয়ে চলাচলরত পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা নিদের্শনা পেয়েছি। সালমান শাহ হত্যায় ইতিমধ্যেই যাদের নামে স্টপলিস্ট হয়েছে তারা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, এ বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ। 

Releated Posts

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক…

এপ্রিল ১৫, ২০২৬
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামক একব্যক্তিকে গ্রেফতার…

এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ-অবরোধের কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি…

এপ্রিল ১৫, ২০২৬
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স…

এপ্রিল ১৫, ২০২৬
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

ইরানি বন্দর অবরোধে ‘আপত্তি নেই’ চীন-সৌদির, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে এবং এর বিপরীতে…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে প্রায় ২৫ কোটি ডলার মূল্যের একটি এমকিউ-ফোরসি ট্রাইটন ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনায় মার্কিন নৌবাহিনী শেষ পর্যন্ত…

এপ্রিল ১৫, ২০২৬
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা “ব্যর্থ হতে বাধ্য” বলে মন্তব্য করেছেন দেশটির…

এপ্রিল ১৫, ২০২৬
উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ…

এপ্রিল ১৫, ২০২৬
সালমান শাহ হত্যা : আসামিদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে সতর্কতা - crd.news