বুধবার । এপ্রিল ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • স্ক্রিনশট যাচাই করছে পুলিশ, কারাগারে বুয়েটছাত্র শ্রীশান্ত

স্ক্রিনশট যাচাই করছে পুলিশ, কারাগারে বুয়েটছাত্র শ্রীশান্ত

Image

সহপাঠীকে ধর্ষণের হুমকি ও নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) সকালে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় এ আদেশ দেন আদালত।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেড-ইট ব্যবহার করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন শ্রীশান্ত রায়। পাশাপাশি মুসলিম নারীদের পোশাক নিয়েও নানা প্ল্যাটফর্মে বাজে মন্তব্য করতে তিনি। তার স্ক্রিনশটগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রাত ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাত ১টার দিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে ঘোষণা দেন, শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে ছাত্রকল্যাণ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, শ্রীশান্তের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, এক মুসলিম ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ এবং পরে সামাজিক গাযোগমাধ্যম রেডিটে বিষয়টি নিয়ে গর্ব করেন শ্রীশান্ত। এ ছাড়া তিনি বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এসব ঘটনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েট ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষার্থীরা।

Releated Posts

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

এপ্রিল ১৫, ২০২৬
স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচারের ভূত কিন্তু এখনো এই দেশে রয়ে গেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো এই দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান…

এপ্রিল ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর…

এপ্রিল ১৫, ২০২৬
দেশের কিছু স্থানে তাপপ্রবাহ, আজ আরও ছড়িয়ে পড়তে পারে

দেশের কিছু স্থানে তাপপ্রবাহ, আজ আরও ছড়িয়ে পড়তে পারে

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রোদ-গরম দাপট দেখিয়েছে। গতকাল মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ…

এপ্রিল ১৫, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে…

এপ্রিল ১৫, ২০২৬
বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

চরম নাটকীয়তা আর উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ।…

এপ্রিল ১৫, ২০২৬
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

ইসলাম তার পরিচয়, বিধান ও বৈশিষ্ট্যে স্বতন্ত্র একটি দ্বিন ও ধর্ম। ইসলামের শিক্ষা হলো মুসলমানরা তাদের প্রাত্যহিক জীবনে…

এপ্রিল ১৫, ২০২৬
কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

কবে মুক্তি পাচ্ছে মেজবাউর সুমনের ‘রইদ’

মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ কবে মুক্তি পাচ্ছে—এ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই অপেক্ষার…

এপ্রিল ১৫, ২০২৬
আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে।…

এপ্রিল ১৫, ২০২৬
স্ক্রিনশট যাচাই করছে পুলিশ, কারাগারে বুয়েটছাত্র শ্রীশান্ত - crd.news