মঙ্গলবার । সেপ্টেম্বর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

স্বর্ণের ভরি আবারও ২ লাখের ছাড়ালো

Image

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৮ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা ছিল। বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

আজ (বৃহস্পতিবার) থেকে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা ছিল।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। 

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

Releated Posts

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

✒️বরুণ কুমার দাশ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬