মঙ্গলবার । জুলাই ২৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

Image

আজকাল স্মার্টফোন শুধু ফোনকল বা মেসেজের জন্য না—এতে রয়েছে আমাদের ছবি, ভিডিও, ব্যক্তিগত ডকুমেন্ট, পাসওয়ার্ড, ব্যাংকের তথ্যসহ কত কী! আর তাই ফোনটা হারালে বা হ্যাক হলে শুধু ফোন নয়, পুরো জীবনটাই যেন ঝুঁকিতে পড়ে যায়। তাই আগে থেকেই কিছু সহজ নিয়ম মেনে চললেই স্মার্টফোনে থাকা তথ্য থাকবে নিরাপদ। চলুন জেনে নিই ৫টি গুরুত্বপূর্ণ ও সহজ নিরাপত্তা টিপস।

দরকার নেই? তাহলে ডিলিট করুন

অপ্রয়োজনীয় অ্যাপ, পুরোনো মেসেজ, অচেনা স্ক্রিনশট—এসব ফোনে জমতেই থাকে। অথচ এসবের মধ্যেই লুকিয়ে থাকতে পারে হ্যাকারদের সুযোগ। তাই নিয়ম করে ফোন পরিষ্কার করুন।

আর খুব গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ফোনে না রেখে রাখুন নিরাপদ ক্লাউড স্টোরেজে, যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড। ইনকগনিটো মোড ব্যবহার করা এবং মাঝে মাঝে ব্রাউজারের হিস্টোরি, ক্যাশ ক্লিয়ার করাও ভালো অভ্যাস।

ব্যবহার করছেন না? লগ আউট হয়ে যান

যে অ্যাকাউন্ট বা অ্যাপ আপনি এখন ব্যবহার করছেন না, সেগুলোতে লগ ইন থাকা মানেই বাড়তি ঝুঁকি। যেমন—পুরোনো কোনো ইমেইল অ্যাপ, ক্লাউড ব্যাকআপ বা ব্রাউজারে সংরক্ষিত এক্সটেনশন। তাই অপ্রয়োজনীয় সব কিছুতে সাইন আউট থাকুন। অটো-ডাউনলোড অপশনও বন্ধ রাখুন।

সুরক্ষিত মেসেজিং অ্যাপ ব্যবহার করুন

প্রতিদিন আমরা কত কথা বলি ফোনে—তার অনেকটাই হয় চ্যাটে। কিন্তু সাধারণ মেসেজিং অ্যাপে এনক্রিপশন না থাকায় আপনার বার্তা অন্যের হাতে পৌঁছাতেও সময় লাগে না! তাই WhatsApp, Signal বা Element-এর মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাযুক্ত অ্যাপ ব্যবহার করুন। ইমেইলের জন্য ব্যবহার করতে পারেন ProtonMail-এর মতো নিরাপদ প্ল্যাটফর্ম।

ডেটা এনক্রিপশন অপশন চালু রাখুন

আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে ‘Advanced Data Protection’ অপশনটি অন করে রাখুন। এতে আপনার আইক্লাউড ডেটা থাকবে আরও বেশি সুরক্ষিত। অ্যান্ড্রয়েড ফোনেও Google One-এর ব্যাকআপ ও ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন চালু রাখা ভালো। এতে ডেটা শুধু আপনার নিয়ন্ত্রণেই থাকবে।

প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর ও পাবলিক ওয়াইফাইয়ে সতর্কতা

ফোন ব্যবহার করার সময় পাশে কেউ উঁকি দিয়ে দেখছে—এটা অনেকেই বুঝতেও পারেন না। তাই ব্যবহার করুন প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর, যা পাশ থেকে কেউ কিছুই দেখতে দেবে না। আর পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সাবধান থাকুন, কারণ এই জায়গা থেকেই অনেক সময় ডেটা চুরি হয়ে যায়।

আমাদের ফোন এখন আমাদের পকেটের কম্পিউটার। তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা মানেই নিজের নিরাপত্তা নিশ্চিত করা। এই ছোট ছোট অভ্যাসই আপনাকে বাঁচাতে পারে বড় কোনো বিপদ থেকে। তাই এখন থেকেই সচেতন হোন, নিরাপদে থাকুন।-প্রযুক্তি

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার…

জুলাই ২০, ২০২৬