রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন

Image

আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি। আকাশ, পৃথিবী, পানি, আরশ ও মানুষ—সব কিছুই তাঁর অনন্ত জ্ঞান, প্রজ্ঞা ও ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে প্রশ্ন জাগে—আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন? এ বিষয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন—প্রথম সৃষ্টি ছিল কলম, কেউ বলেছেন—আরশ (সিংহাসন), আবার অনেকে বলেছেন—পানি।

প্রথম অভিমত : আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি ‘কলম’

আল্লামা ইবনে জারির তাবারি ও ইবনুল জাওজি (রহ.)-এর মতে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। উবাদাহ ইবনে সামিত (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তিনি তাকে বলেন, ‘লেখো’। তখন কলম ভবিষ্যতে যা কিছু ঘটবে, কিয়ামত পর্যন্ত সব লিখে ফেলল। ” (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৭০০)

আরেক হাদিসে রাসুল (সা.)  বলেন, ‘আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার ৫০ হাজার বছর আগে সব সৃষ্টির তাকদির নির্ধারণ করেছিলেন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২১৫৬)

এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাঁর চিরন্তন জ্ঞান অনুযায়ী সৃষ্টির ভাগ্য লিখে রেখেছিলেন, আর এই লেখন প্রক্রিয়া শুরু হয়েছিল কলমের মাধ্যমেই। সুতরাং এই মতানুসারে কলমই ছিল আল্লাহর প্রথম সৃষ্টি।

দ্বিতীয় অভিমত : আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি ‘আরশ’।

আরেক দল আলেমের মতে, আরশ ছিল সর্বপ্রথম সৃষ্টি। সাহাবিরা আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, সর্বপ্রথম কী সৃষ্টি করা হয়েছিল?’ তিনি বলেন, ‘আল্লাহ ছিলেন, তাঁর আগে কিছুই ছিল না। আর তাঁর আরশ ছিল পানির ওপর। এরপর তিনি আসমান ও জমিন সৃষ্টি করলেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪১৮) 

আবু জাফর তাবারি (রহ.) ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে এরূপ বর্ণনা করেছেন, ‘আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছিলেন এবং তিনি তার ওপর প্রতিষ্ঠিত হন।’ আরেক বর্ণনায় আবু রাজিন (রা.) বলেন, ‘আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল (সা.), সৃষ্টির আগে আমাদের প্রভু কোথায় ছিলেন? তিনি বললেন, ‘তিনি অন্ধকারে ছিলেন; তাঁর নিচে কোনো বাতাস ছিল না, ওপরেও না; এবং তিনি তাঁর আরশ পানির ওপর সৃষ্টি করেছিলেন।’
(সুনানে তিরমিজি, হাদিস : ৩১০৯)

এই দলিলগুলো থেকে ইবনে তাইমিয়া ও ইবনে কাইয়িম (রহ.)সহ বহু ইসলামিক পণ্ডিতের মত হলো—আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি ‘আরশ’, তারপর কলম ও অন্য সৃষ্টি। ইবনে আমর (রা.) বর্ণনা করেন, ‘আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার ৫০ হাজার বছর আগে সব সৃষ্টির তাকদির নির্ধারণ করেছিলেন, এবং তখন তাঁর আরশ ছিল পানির ওপর।’

(সহিহ মুসলিম, হাদিস : ২৬৫৩) 

এতে বোঝা যায় যে তাকদির লেখা (যা কলম দ্বারা সম্পন্ন হয়েছিল) আরশ সৃষ্টির পর ঘটেছিল। অতএব, এই মতানুসারে আরশের সৃষ্টি কলম সৃষ্টির আগে হয়েছিল।

তৃতীয় অভিমত : আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি ‘পানি’।

আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, তিনি রাসুল (সা.)-কে সৃষ্টির বিষয়ে জিজ্ঞাসা করেন। নবী করিম (সা.) উত্তর দেন, ‘সব কিছুই পানির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে।’

(মুসনাদে আহমাদ, হাদিস : ৭৯১৯)

এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা জীবের সৃষ্টির উপাদান হিসেবে প্রথমে পানি সৃষ্টি করেছিলেন, যা ইঙ্গিত করে যে পানি প্রাণিজ সৃষ্টির আগে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন : ‘তাঁর আরশ ছিল পানির ওপর।’ (সুরা : হুদ, আয়াত : ৭)

এটি ইঙ্গিত করে যে পানি ছিল প্রথম দিকের সৃষ্টি, যার ওপর আল্লাহর আরশ প্রতিষ্ঠিত ছিল। তবে এই তিনটি মতই একে অপরের বিরোধী নয়, বরং সৃষ্টির ধারাবাহিকতা ও স্তরভেদ প্রকাশ করে। সম্ভবত আল্লাহ তাআলা প্রথমে আরশ সৃষ্টি করেছেন—যা তাঁর মহিমার প্রতীক, তারপর পানি—যা জীবনধারার ভিত্তি এবং এরপর কলম—যা জ্ঞানের মাধ্যমে তাকদিরের ঘোষণা।

অতএব, এ থেকে বোঝা যায় যে সৃষ্টি কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং তা এক মহান পরিকল্পনার বাস্তব রূপ, যেখানে প্রতিটি কণায়, প্রতিটি বিন্দুতে ফুটে আছে আল্লাহর প্রজ্ঞা।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬