রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী

উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী

Image

উড়ালসেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা। দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য। রেসিং কার তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের এই অর্জন গোটা জাতির জন্য এক মহিমান্বিত গৌরব। সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও অসাধ্য সাধন করতে পারে।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আইইউটির রেসিং কার নির্মাতা গবেষক দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেধাভিত্তিক বৃত্তি ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেধা ও উদ্ভাবনী শক্তি নিয়ে শিক্ষার্থীদের এই কাজ চাট্টিখানি কথা নয় উল্লেখ করে রহুল কবির রিজভী বলেন, বিশেষ করে যখন তারা চীনের মতো প্রযুক্তিতে উন্নত একটি দেশে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ পাই, তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে।

তিনি বলেন, শুধু আইইউটি নয়, ব্রাহ্মণবাড়িয়ার অষ্টম শ্রেণির রুমন ও মিথুন নামের দুই স্কুল ছাত্রের মঙ্গলগ্রহে প্লান্টেশন ও ভেজিটেশন নিয়ে গবেষণার কথা শুনেও আমরা হতবাক ও মুগ্ধ হই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি পরিবার ছুটে গিয়েছিল সেই ছাত্রদের উৎসাহ দিতে।

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশে যেখানে শিক্ষার মান উন্নত নয় এবং অবকাঠামোগত দিক আশেপাশের দেশের তুলনায় দুর্বল, সেখানে রেসিং কার বা উচ্চ-প্রযুক্তির গবেষণা করা অত্যন্ত কঠিন। দেশে দীর্ঘদিন ধরে উপযুক্ত শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে।  

রুহুল কবির রিজভী বলেন, সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা গ্রামীণ অঞ্চলে আরও তীব্র।  

তিনি বলেন, যদি শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হতো, সত্যিকার অর্থেই প্রযুক্তি-নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেত এবং শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হতো, তবে দেশ অনেক জেমস মেডিসন বা মাইকেল ফ্যারাডের মতো বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পেত। একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা, আর ফ্লাইওভার-উড়ালসেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না।

বর্তমান শিক্ষা পদ্ধতির সমালোচনা করে রিজভী বলেন, গত ১৫-১৬ বছর ধরে জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার কোনো সুযোগ না থাকায় আজ মাস্তান তৈরি হচ্ছে, গুন্ডা তৈরি হচ্ছে। আজ পত্রিকায় দেখলাম তেজগাঁও কলেজের ছাত্রলীগের এক নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যার ষড়যন্ত্র করছে, সৈয়দপুর বসে। যদি সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকত, তাহলে এমন পরিস্থিতি হতো না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত গভীর অন্তর্দৃষ্টি নিয়ে দেশের তরুণদের এই প্রতিভাগুলো অনুসন্ধান করছেন এবং তাদের উৎসাহ দিচ্ছেন। প্রথম পাতায় না আসা এই খবরগুলোও তার (তারেক রহমান) দৃষ্টি এড়ায় না। সবশেষে রিজভী আহমেদ আইইউটির শিক্ষার্থীদের অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা জানান।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬