রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

এমবাপ্পের অসাধারণ গোলে ফ্রান্সের বড় জয়

Image

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক একক প্রচেষ্টার গোলে আজারবাইজানকে ৩-০ ব্যবধানে সহজেই হারাল ফ্রান্স। এ জয়ে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।

দলের বাকি দুটি গোল করেন আদ্রিয়েন রাবিও ও ফ্লোরিয়ান থাভিন। তবে ম্যাচের শেষ দিকে কিছুটা শঙ্কা তৈরি হয়, যখন এমবাপ্পে গোড়ালির চোটে আক্রান্ত হয়ে নিজেই বদলি নেওয়ার সংকেত দেন।

যদিও ম্যাচের শুরুতে প্রতিপক্ষের বিপক্ষে ফ্রান্স খুব একটা ছন্দে ছিল না। এর ওপর দলের ইনজুরি সংকটও ছিল বেশ বড়। আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। লিভারপুল তারকা হুগো একিতিকে এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে শুরুর একাদশে জায়গা পান।

চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন—খেলা শুরু হওয়ার মাত্র ১৭ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে তার শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর মালো গুস্তো ও দায়োত উপামেকানোও ভালো সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে অবশেষে ফ্রান্স গোলের দেখা পায়। রিয়াল মাদ্রিদের এই তারকা দারুণ এক ড্রিবলিংয়ে আজারবাইজানের রক্ষণভাগকে কাটিয়ে যান, একিতিকে বলটিতে হালকা ছোঁয়া দেন এবং এমবাপ্পে জোরালো শটে বল পাঠান জালের কোণে।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পেই সাজান দ্বিতীয় গোলটি—তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন রাবিও। বদলি হিসেবে মাঠে নেমেই গোল পান থাভিন, যা ফ্রান্সের জয় নিশ্চিত করে এবং বিশ্বকাপ বাছাইয়ে তাদের শতভাগ জয়ের ধারাও অব্যাহত রাখে।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয়ী ইউক্রেইন ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬