রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

Image

দীর্ঘ ১০ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে শতরানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মাত্র ১৫২ বলে ১৭৬ রান যোগ করেন এই দুজন। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে রানের এই ধারা রাখতে পারেনি বাংলাদেশ। পরের ১৪৮ বলে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান যোগ করে টাইগাররা। তাতে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানে থামেন মেহেদী হাসান মিরাজরা।

টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন আগের দুই ওয়ানডের মতো ছিল না। শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লের ১০ ওভারেই ৭৪ রান তোলেন এই দুজন। সৌম্য ৪৮ বলে ও সাইফ ৪৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে সেটি পূরণ হয়নি। 

১৭৬ রানের জুটি গড়ার পর আউট হন সাইফ। তার আগে সমান ৬টি চার ও ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন তিনি। দলের সঙ্গে আর ৫ রান যোগ হতে আউট হয়ে যান সৌম্যও। ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান আসে এই বাঁহাতির ব্যাটে। 

সাইফ ও সৌম্য আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা রান পেলেও সেটি ছিল অপেক্ষাকৃত ধীরগতিতে। ৪৪ বলে ২৮ রান করে দলীয় ২৩১ রানের মাথায় ফেরেন হৃদয়। ৫৫ বলে ৩ ছক্কায় ৪৪ রান করেন শান্ত। পাঁচ, ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। 

অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটি রানের চাকা কিছুটা এগিয়ে নিয়ে যায়। তবে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ। তার আগে সোহানকে নিয়ে ২৪ বলে যোগ করেন ৩৫ রান। সোহান ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করে আউট হন মিরাজ। 

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬