শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা

কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা

Image

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে কঠিন সময় পার করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক চিকিৎসা নিচ্ছেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে।

এই খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগের ছায়া নেমে আসে। এমন অবস্থায় তার পুরনো সহ-অভিনেত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ছুটে গিয়েছিলেন হাসপাতালে প্রিয় সহকর্মীকে দেখতে।

রোজিনা জানান, তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং নিয়মিতই কাঞ্চনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করেন নায়কের সঙ্গে।

তিনি বলেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ়। ব্রেনের সমস্যা থাকায় মাঝেমধ্যে কিছু স্মৃতি ভুলে যান, তবে সামগ্রিকভাবে তাকে আমি ভালো দেখেছি।”

রোজিনা আরও জানান, কাঞ্চন বর্তমানে নিয়মিত নামাজ পড়ছেন এবং ধীরস্থিরভাবে কথাবার্তা বলছেন।

বর্তমানে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন বলে জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬