বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • খালেদা জিয়ার ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থা—আন্তর্জাতিক গণমাধ্যমে উদ্বেগ

খালেদা জিয়ার ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থা—আন্তর্জাতিক গণমাধ্যমে উদ্বেগ

Image

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ইউনুস। একইসঙ্গে তার পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা খালেদার জিয়ার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এই আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে ফলাও করে প্রচার করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম ‘আলজাজিরা’ শনিবার (৩০ নভেম্বর) সকালে ‘‘বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি’’ শিরোনামে সংবাদে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার (খালেদা জিয়া) পরিবার এবং সমর্থকরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের ভাষায়, আমরা বলি তিনি ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন’।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘ডন’ ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘‘অত্যন্ত সংকটাপন্ন’’ শিরোনামে সংবাদে জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জিয়াকে ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ও চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

গণমাধ্যমটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের একটি বিবৃতি তুলের ধরে জানায়, ‘গণতন্ত্রের এই ক্রান্তিকালে, খালেদা জিয়া জাতির জন্য পরম অনুপ্রেরণার উৎস। তার আরোগ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

ভারতের গণমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ শিরোনামে জানিয়েছে, ৮০ বছর বয়সী জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার অবস্থা ‘খুবই সংকটজনক’।

বিএনপি নেতা আহমেদ আজম খানের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে,‘খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং চিকিৎসকদের সাথে পরামর্শ চলছে। নেত্রীর অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এই জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

খালেদা জিয়ায় অবস্থা ‘খুবই সংকটজনক’ উল্লেখ করে মধ্যপ্রাচ্যভিত্তিক ‘গলফ নিউজ’ জানিয়েছে, জিয়া হৃদরোগ, লিভার এবং কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যায় ভুগছেন। তার একটি স্থায়ী পেসমেকার রয়েছে এবং এর আগে তার হার্ট স্টেন্টিং করানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘খালিজ টাইমস’ জানিয়েছে, খালেদা জিয়া হৃদরোগ, লিভার এবং কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস এবং চোখের সাথে সম্পর্কিত অসুস্থতা রয়েছে।’

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬