শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে

গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে

Image

দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় শুক্রবার গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের বিধ্বস্ত ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে।  ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। ফলে, গাজা নগর ও শপাশের এলাকাগুলোতে মানুষের ফিরে আসার ঢল নেমেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই বছরের নৃশংস যুদ্ধের পর গাজায় ইসরাইলের অবশিষ্ট জিম্মিদের পরিবারগুলোও আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় সই হওয়া যুদ্ধবিরতি স্থায়ী হবে। ট্রাম্প নিজেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতি ‘বহাল থাকবে’, তিনি সাংবাদিকদের বলেন, ইসরাইল এবং হামাস ‘যুদ্ধে ক্লান্ত’ হয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ‘যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতির জন্য’ তারা স্থানীয় সময় দুপুর ১২টায় (০৯০০ জিএমটি) গুলিবর্ষণ বন্ধ করে দিয়েছে। তিন ঘন্টা পর, পেন্টাগন নিশ্চিত করে যে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উল্লেখিত প্রত্যাহারের প্রথম ধাপ ইসরাইল সম্পন্ন করেছে। ইসরাইলি বাহিনী এখনও ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় ৫৩ শতাংশ দখলে রেখেছে।

এই প্রত্যাহারের ফলে হামাসের জন্য একটি ৭২ ঘণ্টার সময়সীমা শুরু হলো, যার মধ্যে তাদের গাজায় আটক থাকা বাকি জিম্মিদের মুক্তি দিতে হবে। এদিকে, ইসরাইল ২৫০ জন ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে যাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। 

গত ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাস ইসরাইলের ওপর হামলার মাধ্যমে সর্বশেষ সংঘাত শুরু করার পর থেকে আটক ১ হাজার ৭শ’ জনকে মুক্তি দিবে। যুদ্ধবিরতির ঘোষণার পর, ফিলিস্তিনিরা, যারা দুই বছর ধরে প্রচণ্ড বোমাবর্ষণ এবং জাতিসংঘের সতর্কতা 

অনুযায়ী দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে ছিল, খান ইউনিস থেকে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির দিকে যাত্রা শুরু করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের বিশাল অংশ থেকে মৃতদেহ উদ্ধার শুরু করেছে। ইতালি জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্তে ইউরোপীয় ইউনিয়ন ১৪ অক্টোবর একটি পথচারী ক্রসিং পুনরায় চালু করবে।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে, হামাস দুই বছর আগে ৭ অক্টোবরের হামলায় অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে ৪৭ জন জীবিত এবং মৃতকে হস্তান্তর করবে। ২০১৪ সাল থেকে গাজায় আটক এক জিম্মির মরদেহও ফিরিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই পরিকল্পনাকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি সোমবার মিশরের এক সভায় ‘অনেক নেতা’র সঙ্গে বৈঠক করবেন। যেখানে ধ্বংসপ্রাপ্ত গাজা নিয়ে আলোচনা হবে এবং তিনি আত্মবিশ্বাসী যে যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে ব্যাপক শান্তির দিকে নিয়ে যাবে।

Releated Posts

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে তেহরানকে দ্রুত…

এপ্রিল ৩০, ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

এপ্রিল ২৯, ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প

স্বাধীনতার ২৫০ বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। চলতি গ্রীষ্ম…

এপ্রিল ২৯, ২০২৬
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ঝুঁকিতে পারস্য সাগরের জীববৈচিত্র্য

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ঝুঁকিতে পারস্য সাগরের জীববৈচিত্র্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার অচলাবস্থায় হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলোর ঠিক নিচেই রয়েছে…

এপ্রিল ২৮, ২০২৬
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। সংঘাত নিরসনে আলোচনায় অগ্রগতি না…

এপ্রিল ২৮, ২০২৬
ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন

ইরানের দেওয়া সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের…

এপ্রিল ২৮, ২০২৬
সুদানের স্বর্ণ পাচারের টাকায় দুবাইয়ে আরএসএফ নেতাদের বিপুল সম্পদের সন্ধান

সুদানের স্বর্ণ পাচারের টাকায় দুবাইয়ে আরএসএফ নেতাদের বিপুল সম্পদের সন্ধান

সুদানে গণহত্যা ও গুরুতর যুদ্ধাপরাধে অভিযুক্ত আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর শীর্ষ নেতাদের বিপুল সম্পদের সন্ধান পাওয়া…

এপ্রিল ২৮, ২০২৬
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে - crd.news