রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • গাজা যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প, নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা

গাজা যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প, নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা

Image

গাজা যুদ্ধের সমাপ্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এ সংক্রান্ত স্পষ্ট বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ এ তথ্য জানিয়েছে। কান নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্টের দূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উইটকফ এবং কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে  স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এখনই সময়।” 

প্রতিবেদন অনুসারে, যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুর নতুন পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য যে পরিবর্তনগুলো চেয়েছিলেন তা নিয়ে আলোচনা করতে দূতরা এসেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠকের আগে একটি ঐকমত্য তৈরি করাই ছিল এই বৈঠকের লক্ষ্য।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে বলেছেন, “চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে এবং হামাস এই আলোচনা সম্পর্কে বেশ সচেতন।”

একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেছেন, যুদ্ধবিরতির পরে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা ‘খুব কম’।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও চুক্তিতে হামাসকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং ইসরায়েল এই বিষয়ে কোনও আপস করবে না।

প্রতিবেদন অনুসারে, আলোচনাধীন পরিকল্পনার মধ্যে রয়েছে- সকল জিম্মিদের দ্রুত মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার। অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- হামাস শাসনের অবসান, গাজা ছেড়ে যাওয়া সিনিয়র হামাস সদস্যদের জন্য সম্ভাব্য সাধারণ ক্ষমাসহ গাজাকে বেসামরিকীকরণ, একটি আরব নিরাপত্তা বাহিনী মোতায়েন, বেসামরিক শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত অংশগ্রহণ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি যে, ইসরায়েল পশ্চিম তীরের অঞ্চল দখল করবে না এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ পুনর্গঠন তহবিল।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬