শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

টেসলাকে টপকে বিক্রীতে শীর্ষে চীনের বিওয়াইডি

Image

বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) মার্কিন কোম্পানি টেসলাকে টপকে প্রথমবারের মতো শীর্ষ বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। বিশেজ্ঞরা বলছেন, গত বছর বিবেচনায় এ সাফল্য বৈশ্বিক বিদ্যুৎচালিত গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বিওয়াইডি জানায়, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

প্রতিবেদন প্রকাশের টেসলা জানিয়েছে, ২০২৫ সালে তারা ১৬ লাখ ৪০ হাজার গাড়ি বৈশ্বিক বাজারে বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। এছাড়া ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক বাজারে টেসলার ইভি সরবরাহ কমেছে ১৬ শতাংশ।

সিএনবিসি জানিয়েছে যে, বার্ষিক ডেলিভারিতে এটিই প্রথমবারের মতো কমে এসেছে। যার ইভি বাজার মূলত নিজস্ব ছিল, এখন তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে হুন্ডাই এবং চীনের বিওয়াইডি থেকে।

বিশ্লেষকদের মতে, এ রেকর্ড চীনা কোম্পানিটির জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ ২০১১ সালে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে টেসলার (সিইও) প্রধান নির্বাহী ইলোন মাস্ক বিওয়াইডিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব না দিয়ে প্রকাশ্যে তাচ্ছিল্য করেছিলেন।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারদর আবারও ঘুরে দাঁড়িয়েছে। গত মাসে শেয়ারদর ৪৮৯ দশমিক ৮৮ ডলারে পৌঁছে, যা সর্বকালের সর্বোচ্চ ক্লোজিং রেকর্ড। টেক্সাসে চালকবিহীন গাড়ি পরীক্ষার ঘোষণার পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬