রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ডিপফেইক ঠেকাতে চেহারা শনাক্তকরণ টুল চালু করছে ইউটিউব

ডিপফেইক ঠেকাতে চেহারা শনাক্তকরণ টুল চালু করছে ইউটিউব

Image

এআই প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে ডিপফেইক নিয়ে উদ্বেগও বাড়তে শুরু করেছে। জনপ্রিয় ব্যক্তি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা, এখন সবাই চাইছে তারা যেন নিজেদের ছবি বা চেহারার নকল থেকে রক্ষা পেতে পারেন। এ সমস্যা মোকাবেলায় নতুন টুল চালু করছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। ডিপফেইক ভিডিও তৈরি বন্ধ করতে ‘লাইকনেস ডিটেকশন’ বা চেহারা শনাক্তকরণ টুল চালু করছে ইউটিউব। এই প্রক্রিয়ায়  ডিপফেইক ভিডিও চিনে বের করবে ও সেগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।

বর্তমানে নিজেদের ‘পার্টনার প্রোগ্রাম’-এর সদস্যদের জন্য ‘লাইকনেস ডিটেকশন’ টুল চালু করেছে ইউটিউব। এ টুল কেবল তখনই কাজ করবে যখন কারো চেহারা এআই দিয়ে পরিবর্তিত হবে। ফলে কারো স্বর এআই দিয়ে পরিবর্তিত হলে টুলটি তা শনাক্ত করতে না-ও পারে।

টুলটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের অবশ্যই সরকারি পরিচয়পত্র ও ছোট একটি ভিডিও সেলফি জমা দিতে হবে। যাতে ইউটিউব নিশ্চিত হতে পারে, ব্যবহারকারী কে ও তার চেহারা শনাক্তের জন্য প্রয়োজনীয় রেফারেন্স পায়।

এরপর ইউটিউবের ‘কনটেন্ট আইডি’র মত কাজ করবে টুলটি। প্লাটফর্মটির এই সিস্টেম কপিরাইট অডিও বা ভিডিও শনাক্ত করবে। টুলটি বিভিন্ন ভিডিও স্ক্যান করে দেখবে কোনো ভিডিওতে ব্যবহারকারীর চেহারা এআই দিয়ে নকল করা হয়েছে কি না।

চেহারা মিলে গেলে ইউটিউব ব্যবহারকারীকে জানাবে। এরপর ব্যবহারকারী চাইলে সেই ভিডিওটিকে রিপোর্ট করে প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার আবেদন করতে পারবেন।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬