সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট

Image

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে বুধবার (০১ অক্টোবর) দেশের দুই প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিশেষ করে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘসময় ধরে যানজট দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজারের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে উঠেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হয়ে যানজটের মাত্রা আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চাপে নিয়ন্ত্রণে সময় লাগছে।

যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধা ঘণ্টার মতো সময় লাগে। কিন্তু আজ একই দূরত্ব অতিক্রম করতে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

যাত্রী সুকুমারী ভট্টাচার্য বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। তবে এবার যানজট এত ভয়াবহ হয়েছে যে, কখন বাড়ি পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

বাসযাত্রী সোহেল মিয়া অভিযোগ করে বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হয়ে এখনো নরসিংদী পার হতে পারিনি।’ ট্রাকচালক সাদেক মিয়া বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আবার মালিকদের চাপও সামলানো যাচ্ছে না।’

হাইওয়ে পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টিমগুলো কাজ করছে। তবে গাড়ির চাপ কমতে শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

মা হচ্ছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

প্রথম সন্তানের মা হতে চলেছেন দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যমে বর্তমানে এই তারকাকে নিয়ে জোর…

জুন ২১, ২০২৬
‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব’

সালিশে এমপি হানজালা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও…

জুন ২১, ২০২৬
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬