রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • তামিমদের বয়কট ও ক্লাবগুলোর হুমকি: যে জবাব দিলেন বুলবুল

তামিমদের বয়কট ও ক্লাবগুলোর হুমকি: যে জবাব দিলেন বুলবুল

Image

বিসিবি নির্বাচনের ঠিক আগের দিন, অর্থাৎ বোর্ডের মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে গত কয়েক মাসের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। ঢাকাকেন্দ্রিক ক্রিকেট থেকে বেরিয়ে এসে সারাদেশে খেলাটিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি নির্বাচন ঘিরে চলমান সব বিতর্কেরও জবাব দেন তিনি।

রোববার (৫ অক্টোবর) বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

বিগত চার মাসে তার বোর্ডের অর্জন তুলে ধরে বুলবুল বলেন, জাতীয় দলের টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কাজ করাটাই ছিল বড় সাফল্য। তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামের ১১টি জেলা এবং রাজশাহীতে আঞ্চলিক টুর্নামেন্ট করেছি। ৬৪ জেলার অর্ধেক কোচকে আপগ্রেড করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। সাইমন টাফেলের মতো আম্পায়ার প্রশিক্ষক এবং টনি হেমিংসের মতো গ্রাউন্ডস বিশেষজ্ঞকে আনা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এখন শুধুমাত্র ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই না। জেলার কাউন্সিলরদের আমরা ‘জেলা প্রেসিডেন্ট’ হিসেবে দেখতে চাই এবং তাদের মাধ্যমে উপজেলা পর্যন্ত ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এই নির্বাচন করতে গিয়ে আমি আবিষ্কার করেছি আমাদের ক্রিকেটের আসল শক্তি কতটুকু, যা আমরা এখনো জানিই না।’

নির্বাচন পেছানোর দাবিতে ক্লাবগুলোর ক্রিকেট বর্জনের হুমকি প্রসঙ্গে বুলবুল আলোচনার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বিশ্বযুদ্ধগুলোও হতো না, যদি টেবিলে আলোচনা হতো। আমরা আলোচনার মাধ্যমে সবকিছু পরিষ্কার করার চেষ্টা করব।’

নির্বাচন পূর্বনির্ধারিত বা সাজানো এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন তো নির্বাচনই। আমি সবসময় সংবিধানের মধ্যেই ছিলাম।’

তিনি জানান, জেলা কাউন্সিলর তালিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেখানে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তাকে চিঠি দিতে হয়েছিল, যা পরবর্তীতে আদালতে নিষ্পত্তি হয়েছে। তামিম ইকবালসহ অন্যদের নির্বাচন বয়কটকে তিনি তাদের ‘ব্যক্তিগত ব্যাপার’ বলে অভিহিত করেন।

নির্বাচন করে বিসিবি প্রেসিডেন্ট হওয়া নিয়ে বুলবুল বললেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব। তবে এই সময়ে আমার লক্ষ্য এখন বাংলাদেশ ক্রিকেট।’’

আদালতের রায়ে নিষিদ্ধ ১৫ ক্লাব আবারও ভোটাধিকার ফিরে পেয়েছে। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে আরও। এই পরিবর্তন নিয়ে বুলবুলের ভাবনা, ‘আমি একটা জিনিস শিখেছি প্রতিটি ঘণ্টা চেঞ্জ হয়। এখনও ২০ ঘণ্টা আছে দেখি কি হয়।’

ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বুলবুল বলেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন। যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম আর কী! এখানে তাকে আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন না, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’

নিজের সবচেয়ে বড় ব্যর্থতা কী ছিল এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয়েছে, মিডিয়ার সঙ্গে আমার আরও বেশি যোগাযোগ বাড়ানো প্রয়োজন ছিল।’ কাজের চাপের কারণে অনেকের ফোন ধরতে না পারার বিষয়টিও স্বীকার করে নেন তিনি।

সবশেষে, আগামীকালকের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। অনেকেই অনেক কিছু অনুমান করছেন। তবে আমরা একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায় আছি।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬