রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমিরেটসের নতুন নির্দেশনা

Image

মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস তাদের সব ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা কেবলমাত্র পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন তবে প্লেনের ভেতরে তা ব্যবহার করতে পারবেন না।

এক ঘোষণায় এমিরেটস জানায়, যাত্রীদের জন্য প্রতিটি সিটেই চার্জিং সুবিধা রাখা হয়েছে। দীর্ঘ ভ্রমণের জন্য যাত্রীদের ডিভাইস সম্পূর্ণ চার্জ করে আনার পরামর্শ দেওয়া হয়।

নতুন নিয়ম

  • যাত্রীরা সর্বোচ্চ ১০০ ওয়াট আওয়ারের নিচে ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন।
  • প্লেনের ভেতরে কোনো ডিভাইস পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যাবে না।
  • পাওয়ার ব্যাংককে কোনো ডিভাইস দিয়েও চার্জ করা যাবে না।
  • ওভারহেড স্টোরেজ বিনে (কেবিন ব্যাগ রাখার জায়গা) পাওয়ার ব্যাংক রাখা যাবে না, বরং সিটের পকেট বা সামনের সিটের নিচে রাখা ব্যাগে রাখতে হবে।
  • চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক বহন করার নিষেধাজ্ঞা পূর্বের মতো বহাল থাকবে।

ঝুঁকি ও কারণ

এমিরেটসের ব্যাখ্যায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীদের মধ্যে পাওয়ার ব্যাংকের ব্যবহার বাড়ছে। এর ফলে বৈশ্বিক এভিয়েশন খাতে লিথিয়াম ব্যাটারি-সম্পর্কিত ঘটনা বেড়েছে। যদি ব্যাটারি অতিরিক্ত চার্জ হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ নামক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নিয়ন্ত্রণহীনভাবে তাপমাত্রা বেড়ে গিয়ে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ বা বিষাক্ত গ্যাস নির্গমন ঘটতে পারে।

বেশিরভাগ উন্নত ডিভাইসে ‘ট্রিকল সিস্টেম’ থাকলেও সাধারণ পাওয়ার ব্যাংকে সেটি অনুপস্থিত। ফলে ঝুঁকি বেশি থাকে। এমিরেটসের মতে, যাত্রীদের কাছে সহজে পৌঁছানো যায় এমন স্থানে পাওয়ার ব্যাংক রাখলে জরুরি পরিস্থিতিতে কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬