রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

Image

বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা করলো টাইগ্রেস বোলাররা। ব্যাট হাতে কোনো সুবিধাই করতে পারেনি পাকিস্তান। বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভার বল করে নিজের প্রথম ৩ ওভারই মেইডেন নিয়েছেন এ স্পিনার। ২টি করে উইকেট তুলে নিয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এদিন বল হাতে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেছিলেন পেসার মারুফা। প্রথম ওভারেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন তিনি। তার সুইংয়ে কাবু হয়ে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান ওমাইমা সোহেল ও সিদরা আমিন। তৃতীয় উইকেট কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ফাতিমা সানার দল। মুনিবা আলী ও রামিন শামীম মিলে গড়ে ৪২ রানের জুটি। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নাহিদা। এর কিছুক্ষণ পর শামীমকেও সাজঘরে ফেরান নাহিদা। ৩৯ বলে ২৩ রান করে এ ব্যাটার।

দলীয় ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ২০ বলে ১৫ রানে রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন সিদরা নাওয়াজ। আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার কল্যাণে শতরানে পৌঁছায় পাকিস্তান। ৪৩ বলে ১৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন আলিয়া। ৩৩ বলে ২২ রান করে ফাহিমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফাতিমা। শেষদিকে ডায়ানা বাইগের ২২ বলে অপরাজিত ১৬ রানের কল্যাণে আরও কিছু রান স্কোরকার্ডে যোগ করে পাকিস্তান। জয়ের জন্য লক্ষ্যটা সহজই বলা চলে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। ৫০ ওভারের ম্যাচে ওভারপ্রতি প্রয়োজন মাত্র ২.৬ রান। ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরুর সুযোগ টাইগ্রেসদের।

বল হাতে নেয়া বাংলাদেশিদের ছয়জন এদিন উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা, নাহিদা ও মারুফার বাইরে ১টি করে উইকেটের দেখা পেয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার নিশি।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬