রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Image

ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে। তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, তা গণতন্ত্রকে সাহায্য করবে না। সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।

আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব কিছুকে সংসদমুখী করতে হবে, তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা মোটেও ভালো নয়। শ্রমিকদের মৌলিক দাবি ও অধিকার রক্ষাই হওয়া উচিত ট্রেড ইউনিয়নের মূল কাজ।

ফখরুল আরো বলেন, ‘আজকের ট্রেড ইউনিয়নগুলো আর আগের মতো সংগ্রামী নয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত রূপান্তরের কারণে শ্রমিকদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। এই বাস্তবতায় শ্রমিক আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।

তিনি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বর্তমান অবস্থা বিশ্লেষণ করে বলেন, ‘একসময় শ্রমিক ঐক্য ছিল সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি, কিন্তু এখন তা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। নতুন অর্থনৈতিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রমিক সংগঠনগুলো আরো দুর্বল হয়ে পড়বে।

গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘সব কাজ সংসদকে কেন্দ্র করে করতে হবে, না হলে গণতন্ত্র কার্যকর হবে না।’

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা আসলেই উদারপন্থী গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা—এটা আমাদের ভুলে গেলে চলবে না। সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬