রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি অব্যাহত

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি অব্যাহত

Image

সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫’ অব্যাহত রয়েছে। এই কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৫ কোটিরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করছে। প্রাথমিক শ্রেণি থেকে নবম শ্রেণি (বা সমমান) পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে এবং কমিউনিটি পর্যায়ে ইপিআই কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা নিতে হলে অভিভাবকদের তাদের শিশুর জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে অনলাইনে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বাংলাদেশে এই প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা রোববার উদ্বোধন করা হয়। রাজধানীর ধানমণ্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, ‘১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে সহজেই ওয়েবসাইটে নিবন্ধন করা যায় এবং এই প্রক্রিয়া কর্মসূচির শেষ দিন পর্যন্ত চলবে। তিনি আরো জানান, ‘যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের আলাদা তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় টিকা নিশ্চিত করা হবে।’

অধ্যাপক জাফর বলেন, ১৯৭৯ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শিশু, কিশোর ও প্রজননক্ষম নারীদের মধ্যে টিকা-প্রতিরোধযোগ্য রোগের কারণে মৃত্যু ও প্রতিবন্ধকতা কমাতে কাজ করছে। তিনি বলেন, ‘প্রতি বছর প্রায় ৪২ লাখ শিশুকে বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগের টিকা দেওয়া হয়, যার ফলে প্রায় এক লাখ শিশুর মৃত্যু প্রতিরোধ সম্ভব হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বলেন, টাইফয়েড জ্বর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক টিকা-প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে একটি, যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। টাইফয়েডের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।’

তিনি জানান, টাইফয়েড সাধারণত দূষিত পানি, খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়ায় এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তিনি বলেন, ‘২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৮ হাজার জন টাইফয়েডে মারা গেছেন, যার মধ্যে প্রায় ৬ হাজার বা ৬৮ শতাংশই ১৫ বছরের নিচের শিশু।’

অধ্যাপক জাফর আরো বলেন, ওষুধ প্রতিরোধী টাইফয়েড এখন বৈশ্বিক স্বাস্থ্যের জন্য এক বড় উদ্বেগের বিষয়, কারণ অনেক সাধারণ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে। তাই টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে সংক্রমণের হার এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার উভয়ই হ্রাস করা সম্ভব।

ডিজি বলেন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) একটি নিরাপদ ও কার্যকর টিকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা পরীক্ষিত ও অনুমোদিত। এতে প্রোটিন ও শর্করা উভয় উপাদান রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।  তিনি বলেন, সরকার শুধু পরীক্ষিত ও নিরাপদ টিকা ব্যবহার করে—কোনো পরীক্ষামূলক টিকা নয়।

তিনি বলেন, পাকিস্তান ও নেপালের মতো দেশগুলো ইতোমধ্যে সফলভাবে এই টিকা কার্যক্রম চালু করেছে। এই টিকা শিশুদের দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং ওষুধ প্রতিরোধী টাইফয়েডের ঝুঁকি কমায়। টিকা নেওয়ার পর হালকা জ্বর, ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, যা স্বাভাবিকভাবে সেরে যায়। ডিজি আরো স্পষ্ট করে বলেন, এই টিকায় ইসলামী শরীয়তে নিষিদ্ধ কোনো উপাদান নেই, বরং এটি সৌদি আরবের হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত।

তিনি বলেন, টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পোলিও নির্মূল, হেপাটাইটিস-বি, হাম ও রুবেলা নিয়ন্ত্রণ এবং মাতৃ ও নবজাতক ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছে। একইভাবে টাইফয়েডও টিকাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬