রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • দেশের অর্থনীতি উন্নত করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি: ড. সালেহউদ্দিন

দেশের অর্থনীতি উন্নত করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি: ড. সালেহউদ্দিন

Image

অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন সংস্থা থেকে ধার নেওয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না। অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জনগণের পরিশোধ করা ট্যাক্স-ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বুধবার জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, আমাদের ট্যাক্স-নির্ভর হওয়া উচিত, ভ্যাট-নির্ভর না। ভ্যাট প্রদানে জটিলতা কমিয়ে আধুনিকায়ন করতে হবে। দেশের মানুষ পণ্য কেনার সময় বা সেবা গ্রহণে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট দিলেও অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না বলে পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা।তিনি জানান, খুচরা ও ব্যাবসায়িক পর্যায়ে ভ্যাট ফাঁকি বড় চ্যালেঞ্জ। অনেক সময় ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে ভ্যাট নিলেও তা সরকারি কোষাগার পর্যন্ত পৌঁছায় না, এটিকে তিনি ‘বাংলাদেশের দুঃখজনক বাস্তবতা’ বলে উল্লেখ করেন। ব্যবসায়ী ও ভোক্তাদের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, উভয়ের ভ্যাটকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে। সঠিক নথিপত্র বজায় রাখা এবং নিয়ম মেনে ভ্যাট প্রদান নিশ্চিত করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের আস্থা বাড়াতে হবে। উন্নত অনেক দেশে মানুষ আয়ের প্রায় ২৬ শতাংশ পর্যন্ত কর দিতে দ্বিধা করে না, কারণ তারা বিশ্বাস করে তাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয় এবং মানসম্মত জনসেবার মাধ্যমে তাদের কাছেই ফিরে আসে।

অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মুজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দীকি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারেক, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, ফিকির সহসভাপতি ইয়াসির আজমান, আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান এবং পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সত্তার বক্তব্য দেন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট চালুর প্রথম দিকে ৯৫ শতাংশ ব্যবসায়ী বিরোধিতা করেছিলেন। কিন্তু এই ভ্যাটের মাধ্যমেই সরকারের আয় বেড়েছে। সেটা না হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতার মতো অনেক ভাতা চালু করা যেত না।

ছোট ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার জন্য আলাদা সফটওয়্যার চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, সরকারি খরচে এই সফটওয়্যার চালু করা হবে। সেখানে প্রবেশ করে ছোট ব্যবসায়ীরা ভ্যাট দিতে পারবেন। তাদের আলাদা কিছু করতে হবে না। ছোটদের কাছ থেকে ভ্যাট আদায় না করলে বড়দের ওপর চাপ আরো বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

জিডিপির তুলনায় কর আদায়ের হার কমে যাওয়ার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগে জিডিপির তুলনায় কর আদায়ের হার ছিল ১০ শতাংশ; এখন তা ৬ শতাংশে নেমে এসেছে। জিডিপির হিসাবের পরিবর্তনের কারণে এই অবনমন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬