রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ধানের শীষের প্রার্থীকে সমর্থন না করলে বহিষ্কার

ধানের শীষের প্রার্থীকে সমর্থন না করলে বহিষ্কার

Image

ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ না করলে দল থেকে বহিষ্কার করা হবে মন্তব্য করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। সোমবার বেনাপোলের সানরুপ রেস্টুরেন্টে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে যুবদলসহ সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শার্শা ও বেনাপোল পৌর যুবদলের তিন নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আগামীকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে কোনো কারণ দর্শানো ছাড়াই দল থেকে বহিষ্কার করা হবে।

পল বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তিনিই ধানের শীষের প্রার্থী। ধানের শীষ জিতলে তারেক রহমান জিতবেন, বাংলাদেশ জিতবে। তিনি বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে কাজ করার জন্য দলের সব নেতা–কর্মীকে নির্দেশ দেন।

শার্শা ও ঝিকরগাছা আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে যুবদলের কয়েকজন নেতা প্রার্থীর পক্ষে কাজ না করায় সোমবার সকাল ও সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নেতারা শার্শা ও ঝিকরগাছায় দুই দফা স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন যশোর যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, ইমদাদুল হক ইমদা, শার্শা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ উপজেলা–পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬