রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Image

বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার (২৮ মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আত্মপ্রকাশ অনুষ্ঠান করে দলটি। দলের চেয়ারম্যান ছাড়াও মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিইউপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা ছিল ৬০ থেকে ৭০। এর মধ্যে গণমাধ্যমে কর্মরত সদস্যের সংখ্যা ছিল অন্তত ২৫।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, তার দলের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা প্রভৃতি।

দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় নিজ দলের কমিটি রয়েছে উল্লেখ করে জাকির হোসেন বলেন, ‘এ অনুষ্ঠানে প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাকিরা নিজ এলাকায়। সবাইকে ঢাকায় নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা দেখি না। এতে শুধু শুধু যানজট বাড়ে।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিইউপির নেতারা জানান, দলের রাজনৈতিক কার্যালয় রাজধানীর শেওড়াপাড়া। তবে এখনো কোনো গঠনতন্ত্র তৈরি করেননি তারা। ইতিপূর্বে নির্বাচন কমিশনের কাছে ‘রকেট’ প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য দলটি আবেদন করে বলেও জানায় তারা।

তবে দল নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিইউপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলেও জানান জাকির হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশে এখন পর্যন্ত দুই ডজনের বেশি নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। সর্বশেষ আজ বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন এ দলের আত্মপ্রকাশ হলো।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬