রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৪ ভারতীয় প্রক্সি সশস্ত্র সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৪ ভারতীয় প্রক্সি সশস্ত্র সদস্য নিহত

Image

পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ৪ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) তাদের এ সফল অভিযানের কথা জানিয়েছে পাক সেনাবাহিনীর মিডিয়া উইং।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, শনিবার বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানে ‘ভারতীয়-প্রক্সি বাহিনীর’ চার জন নিহত হয়েছে।

মূলত উক্ত অঞ্চলে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভারত সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। আর এ জন্য গোষ্ঠীগুলোকে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ বা ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত করে পাকিস্তান।

এক বিবৃতিতে পাক আইএসপিআর জানায়, গত ১ নভেম্বর ‘ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের জঙ্গিদের’ উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী একটি আইবিও পরিচালনা করে। অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয়।

নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানায়, এই অঞ্চলে আরও কোনো ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী আছে কিনা তা খুঁজে বের করতে এখন সন্ত্রাস নির্মুল অভিযান পরিচালিত হচ্ছে।

দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক্সে দেয়া বার্তায় বলেছেন, ‘অপারেশন আজম-ই-ইস্তেহকামের অধীনে সন্ত্রাসবাদ নির্মূল করার সংকল্পে জাতি তার বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

আরেক প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় (কেপি) দুটি পৃথক সংঘর্ষে কমপক্ষে তিনজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার একদিন পর বেলুচিস্তানে অভিযানের কথা জানালো আইএসপিআর।

প্রসঙ্গত, পাকিস্তানে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসী হামলা। বিশেষ করে কেপি এবং বেলুচিস্তান প্রদেশে এর মাত্রা সব থেকে বেশি। আর এসব হামলার মূল টার্গেট পুলিশ, আইন প্রয়োগকারী কর্মী এবং নিরাপত্তা বাহিনী। দেশটিতে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান ২০২২ সালে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর হামলা বৃদ্ধি পায়।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬