শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • পাকিস্তান ট্রফি নিয়ে পালিয়ে গেছে: ভারতীয় অধিনায়ক

পাকিস্তান ট্রফি নিয়ে পালিয়ে গেছে: ভারতীয় অধিনায়ক

Image

কোনো টুর্নামেন্টের ফাইনালের পর এমন অপ্রীতিকর ঘটনা বোধ হয় ক্রিকেট ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার পর ভারতীয় দল জানায়, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি নয়। নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

ভারতীয় দলের এমন আচরণের পর বেঁকে বসেন নাকভিনও। তার পরিষ্কার কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন, নয়তো দেওয়া হবে না।

ভারতীয় দল এখনও ট্রফি হাতে পায়নি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা তো ড্রেসিংরুমের দরজা বন্ধ করে বসে ছিলাম না। কাউকে অপেক্ষায়ও রাখিনি। ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে। আমি সেটিই দেখেছি। আমি জানি না, কিছু লোক আমাদের ভিডিও করছিল। আমরা তখন দাঁড়িয়েই ছিলাম। ভেতরে যাইনি।

গুঞ্জন ছিল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কিংবা দেশের সরকারের নির্দেশে পিসিবি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমাররা। তবে এমন গুঞ্জন উড়িয়ে দেন ভারতীয় দলপতি।

সূর্যকুমার বলেন, ‘প্রথমেই পরিষ্কার করে বলি, পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআই-কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয়, আমরা নেব না। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি। তারা (এসিসি কর্মকর্তারা) তখন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন, আর আমরা নিচে। আমি শুধু দেখেছি, তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিল। কী নিয়ে বলছিল, সেটি আমি জানি না। এরই মধ্যে গ্যালারি থেকে কিছু মানুষ দুয়ো দিতে শুরু করল। তারপর দেখি, তাদের একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল।’

নাকভি এসিসি চেয়ারম্যানের বিধি অনুযায়ী ট্রফি দেওয়ার বিষয়ে অনড় থাকেন। তখন উপস্থাপনার দায়িত্বে থাকা সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল ঘোষণা দেন, ‘আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে যে আজ রাতে ভারতীয় দল তাদের পুরস্কার গ্রহণ করবে না। সুতরাং এখানেই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হচ্ছে।

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
পাকিস্তান ট্রফি নিয়ে পালিয়ে গেছে: ভারতীয় অধিনায়ক - crd.news