পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme. সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক বিরাজমান।স্বাধীনতার পর থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। টেকসই পানি ব্যবস্থাপনা, নদীর তীর রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানব সম্পদ উন্নয়নে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান মন্ত্রী।
রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ভূপ্রকৃতিগতভাবে মিল রয়েছে।ডেল্টা প্ল্যান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, টেকসই নদী ব্যবস্থাপনাসহ মানব সম্পদ উন্নয়নে ডাচ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়াটার অ্যান্ড ক্লাইমেট ইংআ ক্লাসেন উপস্থিত ছিলেন।









