রবিবার । জুলাই ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

প্রথম সম্পর্ক ভাঙার পর আর বিয়ে করেননি তারা!

Image

শোবিজ তারকারা প্রায়ই তাদের ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় থাকেন। আজ বলিউডের সেই সব অভিনেত্রীদের সম্পর্কে জানাব যারা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কখনও বিয়ে করেননি।

২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুর প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে ২০০৫ সালে জন্মগ্রহণ নেয় কন্যা সামাইরা, এরপর ২০১১ সালে তাদের ঘরে আসে পুত্র সন্তান কিয়ান। তবে ২০১৬ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর করিশমা আর কোনও বিয়ে করেননি।

বলিউড অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। রেখা ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। তবে, মুকেশ পরে আত্মহত্যা করে মারা যান। তার মৃত্যুর পর, রেখা আর কখনও বিয়ে করেননি এবং এই বিবাহ থেকে তার কোনও সন্তানও হয়নি।

অভিনেত্রী অমৃতা সিং ভালোবেসে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ে করেছিলেন। তাদের ঘরে দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম। সারা এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। সাইফের সঙ্গে বিবাহবিচ্ছেদের অমৃতা আর বিয়ে করেননি। দুই সন্তানকে ঘিরেই জীবন কাটছে তার। অন্যদিকে সাইফ অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।  

২০১২ সালে সম্রাট দাহালের সঙ্গে অভিনেত্রী মনীষা কৈরালা বিবাহবিচ্ছেদ করেন। তাদের বিবাহবিচ্ছেদের পর থেকে মনীষা আর কোনও বিয়ে করেননি। তিনি তার কেরিয়ার এবং পরিবারের নিয়ে মনোযোগী।

২০১৩ সালে অভিনেত্রী মহিমা চৌধুরী স্বামী ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। বিবাহবিচ্ছেদের পর তিনি আর কখনও বিয়ে করেননি।

১৯৯৪ সালে গুজরাটি বংশোদ্ভূত ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেন অভিনেত্রী পূজা বেদী। ২০০৩ সালে বেদী এবং ফারহানের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর আর অভিনেত্রী বিয়ে করেননি।

অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৪ সালের নভেম্বরে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। করণ পরবর্তীতে বিপাশা বসুকে বিয়ে করেন, কিন্তু জেনিফার আর কখনও বিয়ে করেননি।

Releated Posts

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট  উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬ এর…

জুলাই ২৫, ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি…

জুলাই ২৫, ২০২৬
ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই…

জুলাই ২৩, ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের…

জুলাই ২৩, ২০২৬
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি…

জুলাই ২৩, ২০২৬
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন…

জুলাই ২৩, ২০২৬
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…

জুলাই ২৩, ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ…

জুলাই ২৩, ২০২৬
বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)…

জুলাই ২০, ২০২৬