শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

প্রেমের কাছে যেভাবে হার মানবে হাজার মাইল দূরত্ব

Image

কাজ, জীবনের কঠিন বাস্তবতার ভীড়ে অনেকেই জড়িয়ে যান ‘লং ডিসট্যান্ট রিলেশনশিপ’-এ । হাজার মাইলের দূরত্ব প্রতিনিয়ত হার মানে প্রেমে পড়া দুই হৃদয়ের কাছে। তবে এটা স্বীকার করতেই হবে, ‘লং ডিসট্যান্ট রিলেশনশিপ’ বেশিরভাগ সময়েই চ্যালেঞ্জের। তাই কীভাবে এই চ্যানেঞ্জ মোকাবিলা করবেন, চলুন জানা যাক।

দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে মাসে একটি করে চিঠি লিখুন, পাঠিয়ে দিন তার ঠিকানায়। সেই চিঠিতে নিজের মনের কথা, সঙ্গীকে নিয়ে আপনার স্বপ্ন আর পরিকল্পনা গুছিয়ে লিখুন। ভৌগোলিক দূরত্বে সময়ের পার্থক্য মেনে নিয়ে নিয়মিত দিনের শেষে একবার সঙ্গীকে ফোন করুন। ঘুমানোর আগের সময়টা ব্যক্তিগত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হুটহাট পছন্দের কিছু একটা উপহার কিনে সঙ্গীর ঠিকানায় পাঠিয়ে দিন। সঙ্গে ভালোবাসাময় বার্তা জুড়ে দিতে ভুলবেন না। সেটা হতে পারে কোনো খাবার, ফুল বা সুগন্ধি—যেকোনো কিছু। দূরে থেকেও যেসব কাজ একসঙ্গে করা যায়, সেসব করুন। একসঙ্গে অনলাইনে গেম খেলুন, গান শুনুন, বই পড়ুন বা সিনেমা দেখুন।

সঙ্গীকে ‘স্পেশাল’ অনুভব করান। ভিডিও ডেটে সুন্দর পোশাক পরুন। সুন্দর কোনো প্রাকৃতিক পরিবেশ বা কফিশপে গিয়ে ভিডিও কল করুন। কফির কাপে চুমুক দিয়ে মন খুলে গল্প করুন। সঙ্গীকে আপনার মনের অনুভূতির কথা খুলে বলুন। একসঙ্গে কাটানো সুন্দর ভবিষ্যতের স্বপ্নের কথা ভাগাভাগি করে নিন।

ঘুম থেকে উঠে একটা সেলফি তুলে সঙ্গীকে পাঠাতেই পারেন। কেবল সঙ্গীকে পাঠানোর জন্য মজা করে ছবি তুলুন। আবার বিকেলে হাতের কফির মগের ছবি পাঠিয়ে লিখতে পারেন, ‘নাও, কফি খাও’। নতুন কোনো ফুল বা অন্য রকম কিছু দেখলে তার ছবি তুলে বা ভিডিও করে ভাগ করে নিতে পারেন সঙ্গীর সঙ্গে।

লং ডিসট্যান্স রিলেশনশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সঙ্গীর প্রতি ভরসা বজায় রাখা বা তাকে সন্দেহ না করা। অনেক সম্পর্ক ভেঙে যায় কেবল সঙ্গীকে সন্দেহের কারণে। মাঝেমধ্যে একে অন্যের পিডিএ (পার্সোনাল ডিজিটাল অ্যাসিসট্যান্ট) বা অনলাইন অ্যাকটিভিটির ফিরিস্তি শেয়ার করা খারাপ নয়। তবে আপনার যদি সঙ্গীকে সন্দেহ করার বাতিক থাকে, তাহলে লং ডিসট্যান্স রিলেশনশিপ আপনার জন্য নয়!

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
প্রেমের কাছে যেভাবে হার মানবে হাজার মাইল দূরত্ব - crd.news