বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • লাইফস্টাইল
  • প্রোস্টেট ক্যানসারের যেসব সাধারণ উপসর্গকে অনেকেই অবহেলা করেন

প্রোস্টেট ক্যানসারের যেসব সাধারণ উপসর্গকে অনেকেই অবহেলা করেন

Image

সাধারণত ৫০ বছর বয়স পেরোনো পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। যাঁদের ওজন অতিরিক্ত কিংবা যাঁদের পরিবারে প্রোস্টেট ক্যানসারের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রেও এ রোগের ঝুঁকি বেশি।

তবে একজন পুরুষ প্রোস্টেট ক্যানসারের উচ্চ ঝুঁকিতে থাকুন কিংবা না থাকুন, কিছু উপসর্গ দেখা দিলে প্রত্যেকেরই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। দ্রুততম সময়ে রোগনির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারলে এই ক্যানসার নিরাময় করা সহজ হয়।

কিছু উপসর্গ জানা থাক

প্রোস্টেট ক্যানসার হলে মূত্রথলিতে চাপ পড়ে। তাই প্রস্রাব করতে অসুবিধা হতে পারে। প্রস্রাব শুরুর সময় প্রস্রাবের প্রবাহ আটকে যাচ্ছে বলে মনে হতে পারে। প্রস্রাব করার সময়ও প্রস্রাবের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে।

অল্প অল্প করে প্রস্রাব হতে পারে। প্রস্রাব করার পরও মনে হতে পারে, মূত্রথলিতে হয়তো প্রস্রাব রয়ে গেছে। বারবার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে। বিশেষত রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে প্রস্রাবের চাপে।

কারও কারও প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়াও হতে পারে। প্রস্রাবে রক্ত আসতে পারে। তলপেট, কোমর বা নিতম্বে ব্যথা বা অস্বস্তিকর একটা অনুভূতি হতে পারে। অনিচ্ছাকৃতভাবে ওজন কমে যেতে পারে। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্ত বা অবসন্ন লাগতে পারে।

শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন প্রোস্টেট ক্যানসার আক্রান্ত একজন রোগী। উত্থানত্রুটি দেখা দিতে পারে। বীর্যের সঙ্গে রক্তও আসতে পারে। বীর্য নির্গমনের সময় ব্যথা থাকতে পারে।

উপসর্গ দেখা দিলে

এ ধরনের উপসর্গ দেখা দিলেই প্রোস্টেট ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হবেন না। অন্যান্য অনেক রোগেই কাছাকাছি ধরনের উপসর্গ দেখা দিতে পারে। বয়সজনিত কারণে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া কিংবা মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণেও এ ধরনের উপসর্গ দেখা দেয়।

ঠিক কী কারণে এমন উপসর্গ দেখা দিচ্ছে, তা নির্ণয় করা জরুরি। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দ্রুততম সময়ে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবেন চিকিৎসক। কারণ অনুযায়ী দেবেন চিকিৎসা।

যিনি সুস্থ আছেন

অনেক ক্ষেত্রেই প্রোস্টেট ক্যানসারের তেমন কোনো উপসর্গ থাকে না। তাই কোনো উপসর্গ না থাকলেও ৫০ বছর বয়স পেরোনো একজন পুরুষের প্রতিবছর পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। রক্তের পিএসএ (প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন) পরীক্ষা করালে এ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাওয়া সম্ভব। বিশেষত যাঁদের পরিবারে প্রোস্টেট ক্যানসারের ইতিহাস আছে, তাঁদের এ বিষয়টি খেয়াল রাখা আবশ্যক।

এ ছাড়া তরুণ বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনধারার চর্চা করা প্রয়োজন প্রত্যেকেরই। ওজন রাখা উচিত নিয়ন্ত্রণে। লাল মাংস ও চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। ধূমপান বর্জনীয়। শরীরচর্চার অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন।

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬