শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

Image

যশরাজ ফিল্মসের হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে বাস্তবেই ‘সাইয়ারা’র নায়িকাকে মন দিয়েছেন আহান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেয়ায় সেই প্রশ্নই উঠেছে। সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন আহান।

জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন আহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আহান ও অনীত নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেয়ায় ভক্তরাও ভীষণ উচ্ছ্বসিত। 

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
বাস্তবেই প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি! - crd.news