বৃহস্পতিবার । সেপ্টেম্বর ২৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • রাজনীতি
  • বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র করছে : টুকু

বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র করছে : টুকু

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র শুরু করেছে। অশুভ ফ্যাসিবাদ ছায়াশক্তি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এই অশুভ শক্তি সূক্ষ্মভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি করছে। কিন্তু একথা কেউ বলছে না। আর বিএনপি নেতাকর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত রয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে পৌর বিএনপি আয়োজিত পৌরসভার ২ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ অশুভ ছায়াশক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রত্যক্ষভাবে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার ও প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুকু বলেন, যারা আওয়ামী লীগ করেছে এবং বিএনপিসহ সাধারণ মানুষকে অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অশুভ ফ্যাসিবাদ ছায়াশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং বিএনপিকে জয়ী হতে হবে।

টুকু আরও বলেন, এই অশুভ শক্তি ইসলাম ধর্মকে পুনঃপ্রচারের অপচেষ্টা করছে। মনে হচ্ছে বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে গেছে। তারা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে। অথচ আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তিনিই শেষ নবী এবং উম্মতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার হাতেই। হযরত মুহাম্মদ (সা.) আমাদের ইসলাম ধর্মের পাহারাদার। পরকালেই তিনি উম্মতকে রক্ষার কাজ করবেন। আর অশুভ শক্তি ক্ষমতায় যাবার জন্য বলছে, ভোট দিলে পাল্লায়, ভোট পাবে আল্লায়-এর চাইতে বড় মোনাফেকি দুনিয়াতে আর হতে পারে না।

তিনি বলেন, অশুভ শক্তির দলটি ৭১-এ মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল। তারা এখনো ক্ষমা চায়নি। উল্টো স্বাধীন দেশে ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সমালোচনা করছে। যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সমালোচনা করবে জিয়ার সৈনিককে তার প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার মালিক দাবি করে দেশকে লুটপাট করেছে। মুক্তিযোদ্ধাদের ভাতার লোভ দেখিয়ে মুক্তিযোদ্ধাদের কিনে নিয়েছিল। যার কারণে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নিলেও একটা মুক্তিযোদ্ধা কথা বলেনি। প্রতিবাদের জন্য রাস্তায় নামেনি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে পঁচিয়ে দিয়ে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশে টুকু বলেন, বিএনপি ও দেশকে গুপ্ত ফ্যাসিস্ট ও ইসলাম ধর্মকে বিক্রি করা দলের হাত থেকে বাঁচাতে হলে এখনই মাঠে নামতে হবে, মানুষকে বোঝাতে হবে-বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। কোনো দল নয়।

শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক ভিপি শামীম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

Releated Posts

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে একটি…

সেপ্টেম্বর ২৩, ২০২৬
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬